×

মধ্যপ্রাচ্য

ইরানকে সহায়তার জন্য প্রস্তুত তুরস্ক

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ জুন ২০২৫, ০৩:২১ পিএম

ইরানকে সহায়তার জন্য প্রস্তুত তুরস্ক

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সঙ্গে ফোনে কথা বলেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। 

সোমবারের (১৬ জুন) এ ফোনালাপে ইসরায়েল ও ইরানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার পাশাপাশি বৃহত্তর আঞ্চলিক ও বৈশ্বিক বিষয় নিয়ে আলোচনা হয়। খবর তুর্কি বার্তা সংস্থা আনাদোলুর। 

তুরস্কের যোগাযোগ অধিদপ্তর জানিয়েছে, টেলিফোনে এরদোগান বলেছেন, তুরস্ক সংঘাত কমাতে এবং পারমাণবিক আলোচনায় ফিরে আসার জন্য সহায়তাকারী ভূমিকা পালন করতে প্রস্তুত।

তিনি বলেন, চলমান সংঘাতের মধ্যে তিনি বিভিন্ন রাষ্ট্র নেতার সঙ্গে যোগাযোগ করছেন।

আরো পড়ুন : ইরানে ইসরায়েলি হামলায় ২১ মুসলিম দেশের নিন্দা

ফোনালাপে এরদোগান এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা রক্ষার ওপর আঙ্কারা যে গুরুত্ব দেয় তার ওপরও জোর দিয়েছেন।

গত শুক্রবার (১৩ জুন) থেকে ইসরায়েল ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনাসহ একাধিক স্থানে সমন্বিত বিমান হামলা চালানোর পর থেকে আঞ্চলিক উত্তেজনা আরো বেড়েছে।

জবাবে তেলআবিবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে তেহরান। ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার থেকে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে ২৪ জন নিহত এবং শতশত মানুষ আহত হয়েছে। 

অন্যদিকে ইরানের পক্ষ বলেছে, ইসরায়েলি হামলায় কমপক্ষে ২২৪ জন নিহত এবং ১,০০০ জনেরও বেশি আহত হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App