×

মধ্যপ্রাচ্য

ইসরায়েলে একযোগে ২৫ ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ জুন ২০২৫, ০৮:৩১ এএম

ইসরায়েলে একযোগে ২৫ ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান

চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এটি সাম্প্রতিক সময়ে সবচেয়ে বড় সমন্বিত হামলা। ছবি : সংগৃহীত

সপ্তাহব্যাপী চলমান উত্তেজনার মধ্যেই ইসরায়েলজুড়ে নতুন করে একযোগে অন্তত ২৫টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। এমনটাই দাবি করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী।

শুক্রবার (২০ জুন) রাতে চালানো এই হামলায় ইসরায়েলের রাজধানী তেল আবিব, জেরুজালেম, হাইফা ও দক্ষিণাঞ্চলের বীরশেবাসহ বিভিন্ন এলাকায় ক্ষয়ক্ষতি ও প্রাণহানির ঘটনা ঘটেছে। খবর টাইমস অব ইসরায়েলের।

সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের খবরে বলা হয়, ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে অন্তত ৩৯টি শনাক্ত করা গেছে। এর বেশ কিছু প্রতিহত করলেও কিছু ক্ষেপণাস্ত্র আঘাত হানে নির্ধারিত লক্ষ্যবস্তুতে।

হাইফা নগরীতে একটি ক্ষেপণাস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়েছে ১৬ বছর বয়সী এক কিশোর। জরুরি সেবা সংস্থা ‘মেগান ডেভিড অ্যাডম’ জানিয়েছে, কিশোরটি ছাড়াও ৫৪ বছর বয়সী এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। উভয়েই চিকিৎসাধীন।

আরো পড়ুন : ইসরায়েলের কমান্ড সেন্টারে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

ইসরায়েলের জরুরি বিভাগগুলোর তথ্য অনুযায়ী, দেশটির মধ্য ও দক্ষিণাঞ্চলেও বেশ কিছু এলাকায় ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। আহতদের মধ্যে অনেকে ঘরের ভেতরে থাকা অবস্থায় ধ্বংসাবশেষের আঘাতে ক্ষতিগ্রস্ত হন।

টাইমস অব ইসরায়েলের খবরে বলা হয়, জেরুজালেম এবং বীরসেবাতেও ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাত লেগেছে। এসব হামলার ফলে একাধিক ভবন আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

এই পরিস্থিতিতে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়ে ওঠে এবং নতুন করে ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে কাজ করে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। তবে আঘাত ঠেকাতে পুরোপুরি সফল হয়নি তারা।

ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এটি সাম্প্রতিক সময়ে সবচেয়ে বড় সমন্বিত হামলা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App