×

মধ্যপ্রাচ্য

৬০ ঘণ্টা ধরে বিশ্ব থেকে বিচ্ছিন্ন ইরান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ জুন ২০২৫, ১১:৪৯ এএম

৬০ ঘণ্টা ধরে বিশ্ব থেকে বিচ্ছিন্ন ইরান

সরকার-নির্ধারিত অবরোধের কারণেই এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ছবি : সংগৃহীত

বিশ্বব্যাপী ইন্টারনেট সংযোগ থেকে টানা ৬০ ঘণ্টা বিচ্ছিন্ন রয়েছে ইরান। এতে দেশটির সাধারণ মানুষ অবাধ যোগাযোগ, নিরাপত্তা সতর্কতা অনুসরণ এবং রাজনৈতিক মতামত প্রকাশে চরমভাবে বাধার সম্মুখীন হচ্ছেন।

আন্তর্জাতিক পর্যবেক্ষণ সংস্থা নেটব্লকসে এ তথ্য নিশ্চিত করেছে। তারা বলছে, এ অবস্থা ইরানকে কার্যত ‘জাতীয় পর্যায়ের ইন্টারনেট ব্ল্যাকআউট’-এ ফেলেছে। খবর আল-জাজিরার। 

আল-জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য তুলে ধরা হয়। এতে বলা হয়, নেটব্লকসের পর্যবেক্ষণ অনুসারে, ১৯ জুন থেকেই ইরানে বড় পরিসরে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। তখনই সংস্থাটি জানায়, ইরান ১২ ঘণ্টার বেশি সময় ইন্টারনেট থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন ছিল। পরবর্তীতে সেই সময়কাল বেড়ে ৬০ ঘণ্টায় পৌঁছায়, যা এখনো চলমান।

আরো পড়ুন : যুক্তরাষ্ট্র-জার্মানির অস্ত্র নিয়ে ১৪ কার্গো বিমান ইসরায়েলে

ধারণা করা হচ্ছে, সরকার-নির্ধারিত অবরোধের কারণেই এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ইরান সরকার দাবি করেছে, ইসরায়েলের সম্ভাব্য সাইবার হামলা থেকে জাতীয় নিরাপত্তা রক্ষার উদ্দেশেই এই সংযোগ বিচ্ছিন্ন করার পদক্ষেপ নেওয়া হয়েছে।

এই ব্ল্যাকআউট এমন এক সময়ে ঘটল, যখন ইসরায়েল ১৩ জুন থেকে ইরানের অভ্যন্তরে, বিশেষ করে পারমাণবিক স্থাপনাগুলোর লক্ষ্য করে ধারাবাহিক হামলা শুরু করে। এর জবাবে ইরানও ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে পাল্টা হামলা চালাচ্ছে। পাল্টাপাল্টি এসব হামলায় দুই পক্ষেই বহু হতাহতের ঘটনা ঘটেছে।

চলমান এই সংঘাতের মধ্যে ইন্টারনেট বিচ্ছিন্ন থাকা শুধু অভ্যন্তরীণ জনজীবনে প্রভাব ফেলছে না, বরং বহিঃবিশ্বের সঙ্গে তথ্যপ্রবাহ বিচ্ছিন্ন হওয়ায় আন্তর্জাতিক প্রতিক্রিয়া ও মানবিক পরিস্থিতি সম্পর্কে স্বচ্ছতা নিয়েও শঙ্কা তৈরি হয়েছে।

নেটব্লকসের মতে, ইরান সরকারের এই ধরনের ‘ইন্টারনেট নিয়ন্ত্রণ কৌশল’ অতীতে আন্দোলন দমন ও সেন্সরশিপ জোরদার করতে ব্যবহৃত হয়েছে। তবে এই বার্তা পাঠাচ্ছে, সরকার যুদ্ধ পরিস্থিতিকে সামনে রেখে সাইবার নিরাপত্তা ও রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষায় আরো কড়াকড়ি আরোপ করতে প্রস্তুত।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App