×

মধ্যপ্রাচ্য

মধ্যপ্রাচ্য থেকে নাগরিকদের সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ জুন ২০২৫, ১০:০৩ এএম

মধ্যপ্রাচ্য থেকে নাগরিকদের সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র

ছবি : সংগৃহীত

মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যে নিরাপত্তা শঙ্কা বাড়ায় লেবাননে অবস্থিত মার্কিন দূতাবাস থেকে অপ্রয়োজনীয় কর্মী ও তাদের পরিবারের সদস্যদের সরে যেতে নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। 

একইসঙ্গে ইসরায়েল ছাড়তে চাওয়া মার্কিন নাগরিকদের জন্য জরুরি বিমানের সংখ্যা দ্বিগুণ করা হয়েছে।

রোববার (২২ জুন) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পররাষ্ট্র দপ্তর জানায়, অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি অস্থিতিশীল ও অনিশ্চিত হওয়ায় বৈরুতে অবস্থিত দূতাবাসের অপ্রয়োজনীয় কর্মী ও তাদের পরিবারের সদস্যদের অবিলম্বে লেবানন ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।

মার্কিন প্রশাসনের একাধিক অভ্যন্তরীণ ও প্রকাশ্য নোটিশে বলা হয়েছে, সামগ্রিকভাবে মধ্যপ্রাচ্যে অবস্থানরত আমেরিকানদের জন্য সতর্কতা বাড়ানো হয়েছে।

আরো পড়ুন : ইসরায়েলে মিসাইল ছুড়েছে ইরান

ইসরায়েল ও ইরানকে কেন্দ্র করে চলমান উত্তেজনা ও পাল্টা হামলার সম্ভাবনার মধ্যে এই সতর্কতা আরো জোরদার করা হয়েছে। ওয়াশিংটনের আশঙ্কা, ইরান যেকোনো সময় যুক্তরাষ্ট্রের স্বার্থে পাল্টা হামলা চালাতে পারে।

এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য কঠোরভাবে সতর্ক থাকা এবং স্থানীয় পরিস্থিতির ওপর নজর রেখে চলার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা নেই

হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা নেই

দাম বাড়ল সয়াবিন তেলের

দাম বাড়ল সয়াবিন তেলের

নেপালের দুর্যোগে বাংলাদেশের সহায়তা ঘোষণা

নেপালের দুর্যোগে বাংলাদেশের সহায়তা ঘোষণা

খেলাপি ঋণ ছাড়াল ৬ লাখ কোটি টাকা

খেলাপি ঋণ ছাড়াল ৬ লাখ কোটি টাকা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App