×

মধ্যপ্রাচ্য

মধ্যপ্রাচ্যের ৪ দেশের আকাশসীমা বন্ধ, ঢাকা থেকে সব ফ্লাইট বাতিল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ জুন ২০২৫, ০৮:২৩ এএম

মধ্যপ্রাচ্যের ৪ দেশের আকাশসীমা বন্ধ, ঢাকা থেকে সব ফ্লাইট বাতিল

ছবি : সংগৃহীত

মার্কিন ঘাঁটিতে সম্ভাব্য হামলার আশঙ্কায় মধ্যপ্রাচ্যের চারটি দেশ—কাতার, সংযুক্ত আরব আমিরাত (ইউএই), কুয়েত ও বাহরাইন—সাময়িকভাবে তাদের আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে। এর ফলে ঢাকা থেকে এসব গন্তব্যে পরিচালিত সব বাণিজ্যিক ফ্লাইট স্থগিত করা হয়েছে।

সোমবার (২৩ জুন) এক যৌথ ঘোষণায় দেশগুলোর বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ও পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

বলা হয়েছে, নাগরিক, অধিবাসী ও ভ্রমণকারীদের নিরাপত্তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দেশগুলোতে আগমন ও বহির্গমন—দুই ধরনের ফ্লাইটই স্থগিত থাকবে।

একইদিন মধ্যরাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ ঢাকা থেকে এসব দেশের সব ফ্লাইট বাতিলের বিষয়টি নিশ্চিত করে। ফলে বাংলাদেশ থেকে দোহা, দুবাই, আবুধাবি, কুয়েত ও বাহরাইনগামী যাত্রীদের ভোগান্তিতে পড়তে হচ্ছে।

আরো পড়ুন : কাতার ও ইরাকে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা করলো ইরান

বিমানবন্দর কর্তৃপক্ষ যাত্রীদের প্রতি আহ্বান জানিয়েছে, নির্ধারিত যাত্রার আগে সংশ্লিষ্ট এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করে বিকল্প ব্যবস্থা গ্রহণ করতে। পরিস্থিতি স্বাভাবিক হলে অথবা সংশ্লিষ্ট দেশগুলোর পক্ষ থেকে নতুন কোনো নির্দেশনা এলে তাৎক্ষণিকভাবে যাত্রীদের অবহিত করা হবে বলেও জানানো হয়।

সোমবার রাতে কাতারে অবস্থিত একটি মার্কিন ঘাঁটিতে ইরানের পক্ষ থেকে হামলা চালানো হয়। এরপরই নিরাপত্তা পরিস্থিতির অবনতি বিবেচনায় দেশগুলো একে একে তাদের আকাশসীমা বন্ধ করে দেয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

যুক্তরাষ্ট্রের নতুন শুল্কনীতি কার্যকর, তালিকায় বাংলাদেশও

যুক্তরাষ্ট্রের নতুন শুল্কনীতি কার্যকর, তালিকায় বাংলাদেশও

রাষ্ট্রপতি পদে জনপ্রিয়তার শীর্ষে খাইরুল দেওয়ান, জানুন তার সম্পর্কে

রাষ্ট্রপতি পদে জনপ্রিয়তার শীর্ষে খাইরুল দেওয়ান, জানুন তার সম্পর্কে

দশ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

দশ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

আজই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি?

স্পিকারের অপেক্ষা আজই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App