×

মধ্যপ্রাচ্য

গাজায় ফিলিস্তিনি যোদ্ধাদের হাতে ৫ ইসরায়েলি সেনা নিহত

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৫ জুন ২০২৫, ০৮:০৮ এএম

গাজায় ফিলিস্তিনি যোদ্ধাদের হাতে ৫ ইসরায়েলি সেনা নিহত

ইসরায়েলি সেনা নিহত

অবরুদ্ধ গাজা উপত্যকার খান ইউনিস শহরে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠীর জটিল অভিযানে দখলদার ইসরায়েলের পাঁচ সেনা নিহত হয়েছেন। 

এ ঘটনায় আহত হয়েছে আরও অন্তত ১৫ সেনা। যার মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।

মঙ্গলবার (২৪ জুন) ফিলিস্তিনি যোদ্ধারা ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হামলা চালায় বলে জানিয়েছে সংবাদমাধ্যম প্যালিস্টিন ক্রনিকেল।

ইসরায়েলি সংবাদমাধ্যম জানিয়েছে, হামলাস্থলে কয়েকজন সেনা এখনো নিখোঁজ আছে। খান ইউনিসের যে এলাকায় হামলা হয়েছে সেখানে পরবর্তীতে ইসরায়েলিরা তীব্র হামলা শুরু করে। মূলত আহতদের উদ্ধারে হামলার তীব্রতা বাড়ায় তারা।

জানা গেছে, ফিলিস্তিনি যোদ্ধারা দুইভাগে এই অতর্কিত হামলা চালান। প্রথমে সেখানে থাকা সেনাদের লক্ষ্য করে হামলা চালান তারা। এরপর এই আহত সেনাদের উদ্ধারে আসা সেনাদের আরেকটি দলকে লক্ষ্য করে দ্বিতীয় হামলা চালানো হয়।

এতে লক্ষ্য করা হয় ইসরায়েলি সেনাদের সামরিক যান। এরমধ্যে একটি সাঁজোয়া যানে আগুন লাগার ঘটনা ঘটে।

আহত সেনাদের পরবর্তীতে হেলিকপ্টারের মাধ্যমে উদ্ধার করা হয়। তাদের তেলআবিবের তেল হাসোমের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

গত কয়েকদিন ধরে গাজার উত্তর ও দক্ষিণাঞ্চলে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে আবারও নতুন করে হামলা শুরু করেছে ফিলিস্তিনি যোদ্ধারা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App