×

মধ্যপ্রাচ্য

গাজায় সমুদ্রতীরবর্তী ক্যাফেতে ইসরায়েলের হামলায় নিহত ৩৯

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ জুলাই ২০২৫, ০৯:৫১ এএম

গাজায় সমুদ্রতীরবর্তী ক্যাফেতে ইসরায়েলের হামলায় নিহত ৩৯

উদ্ধারকর্মীরা এখনও নিখোঁজদের সন্ধানে তল্লাশি চালাচ্ছেন। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের গাজা উপত্যকার পশ্চিমাঞ্চলে সমুদ্রতীরবর্তী একটি জনপ্রিয় ক্যাফেতে ইসরায়েলের বিমান হামলায় অন্তত ৩৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এই হামলায় আহত হয়েছেন আরো বেশ কয়েক ডজন মানুষ। নিহতদের মধ্যে নারী, শিশু এবং সাংবাদিকরাও রয়েছেন।

সোমবার (৩০ জুন) গাজার উপকূলবর্তী আল-বাকা ক্যাফেটেরিয়ায় এ হামলা চালায় দখলদার ইসরায়েল।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, এই ক্যাফেটি স্থানীয় সাংবাদিক, অ্যাক্টিভিস্ট ও রিমোট কর্মীদের কাছে অত্যন্ত জনপ্রিয় ছিল। খোলা তাঁবু দিয়ে তৈরি এই ক্যাফেতে ইন্টারনেট ব্যবস্থার পাশাপাশি বসার এবং কাজের সুযোগ থাকায় এটি একটি সামাজিক ও কর্মক্ষেত্রের মিলনস্থল হিসেবে পরিচিত ছিল।

গাজার সিভিল ডিফেন্সের মুখপাত্র বিবিসিকে জানান, ক্যাফেটির ধ্বংসাবশেষ থেকে প্রথমে ২০ জনের মৃতদেহ এবং অর্ধশতাধিক আহত ব্যক্তি উদ্ধার করা হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরো ১৯ জনের মৃত্যু হয়।

আরো পড়ুন : দুর্নীতির মামলায় সাক্ষ্য দিতে হবে না নেতানিয়াহুকে

তিনি বলেন, বিস্ফোরণের ফলে একটি গভীর গর্ত সৃষ্টি হয়েছে। উদ্ধারকর্মীরা এখনও নিখোঁজদের সন্ধানে তল্লাশি চালাচ্ছেন।

একটি প্রোডাকশন কোম্পানির ক্যামেরাম্যান আজিজ আল-আফিফি জানান, আমি ইন্টারনেট ব্যবহারের জন্য ক্যাফেটির দিকে যাচ্ছিলাম। মাত্র কয়েক মিটার দূরে ছিলাম, তখনই হঠাৎ প্রচণ্ড শব্দে বিস্ফোরণ ঘটে। আমি ঘটনাস্থলে ছুটে যাই। সেখানে আমার সহকর্মীরা ছিলেন, যাদের সঙ্গে প্রতিদিন দেখা হতো। দৃশ্যটি ছিল ভয়াবহ—চারদিকে লাশ, রক্ত আর মানুষের আর্তনাদ।

সামাজিক যোগাযোগমাধ্যমে অ্যাক্টিভিস্টদের পোস্ট করা ভিডিওতে দেখা গেছে, একটি ইসরায়েলি যুদ্ধবিমান থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের মুহূর্ত এবং বিস্ফোরণের পরের বিভীষিকাময় দৃশ্য। ভিডিও ফুটেজে মৃতদেহ ছড়িয়ে ছিটিয়ে থাকতে এবং আহতদের আর্তচিৎকার করতে দেখা যায়।

এদিকে, আল-বাকা ক্যাফেতে হামলার আগের রাতেই গাজা উপত্যকার বিভিন্ন অঞ্চলে ব্যাপক বিমান হামলা চালায় ইসরায়েল। প্রত্যক্ষদর্শীদের দাবি, এসব হামলার ফলে শত শত পরিবার বাস্তুচ্যুত হয়েছে।

বিবিসি জানায়, আল-আহলি হাসপাতালে আহত বেসামরিক নাগরিকদের ভিড় লেগে গেছে। হাসপাতালে কমপক্ষে পাঁচজনের লাশ নেওয়া হয়েছে।

এই হামলা এমন এক সময় ঘটল, যখন গাজা যুদ্ধের অবসানে যুদ্ধবিরতির জন্য আন্তর্জাতিক চাপ বাড়ছে। বিশেষ করে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওপর যুদ্ধ থামাতে চুক্তিতে পৌঁছানোর দাবি জোরালো হচ্ছে।

চলতি বছরের মার্চে পুনরায় যুদ্ধ শুরু হওয়ার পর ইসরায়েলের পক্ষ থেকে সবচেয়ে বড় জনগণকে এলাকা ছাড়ার নির্দেশ দেওয়ার পরপরই এই হামলার ঘটনা ঘটেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, বিজিবি-স্থানীয়দের রাতভর পাহারা

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, বিজিবি-স্থানীয়দের রাতভর পাহারা

প্রথম ওয়ানডে: অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে মোসাদ্দেক

প্রথম ওয়ানডে: অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে মোসাদ্দেক

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App