×

মধ্যপ্রাচ্য

যুদ্ধবিরতি চুক্তি ভেঙে গাজায় ইসরায়েলি হামলা, নিহত ৩৭

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৫, ১২:১৬ পিএম

যুদ্ধবিরতি চুক্তি ভেঙে গাজায় ইসরায়েলি হামলা, নিহত ৩৭

ছবি : সংগৃহীত

গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর নতুন করে চালানো বিমান হামলায় ১৬ শিশুসহ অন্তত ৩৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এই হামলা হামাসের সঙ্গে চলমান যুদ্ধবিরতি চুক্তির স্পষ্ট লঙ্ঘন বলে দাবি করেছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ ও আন্তর্জাতিক পর্যবেক্ষক সংস্থাগুলো।

গাজার হাসপাতাল সূত্রে জানা গেছে, হামলার মূল লক্ষ্যবস্তু ছিল আবাসিক ভবনসমূহ, যেখানে বহু সাধারণ মানুষ নিহত হয়েছেন। বুধবার (২৯ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে প্রেস টিভি।

এর আগে গাজার সিভিল ডিফেন্স সংস্থা প্রাথমিকভাবে নিহতের সংখ্যা ৩০ জানালেও পরে তা বেড়ে ৩৭-এ দাঁড়ায়। সংস্থাটির মুখপাত্র মাহমুদ বাসাল জানান, আমাদের উদ্ধারকর্মীরা এখনো ধ্বংসস্তূপের নিচ থেকে নিহত ও আহতদের উদ্ধারে কাজ করছে।

এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মঙ্গলবার গাজায় “তাৎক্ষণিক ও শক্তিশালী পাল্টা হামলার” নির্দেশ দেন। তিনি দাবি করেন, রাফাহ অঞ্চলে হামাস ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হামলা চালাচ্ছে।

আরো পড়ুন : যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা নেতানিয়াহুর

তবে হামাস এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে জানিয়েছে, ইসরায়েল ইচ্ছাকৃতভাবে যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করছে এবং চুক্তিকে ব্যর্থ করার চেষ্টা করছে। সংগঠনটি আরো অভিযোগ করেছে, ইসরায়েল তাদের বন্দিদের লাশ উদ্ধারে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে, যা যুদ্ধবিরতি চুক্তির অন্যতম অংশ ছিল।

হামাসের এক বিবৃতিতে বলা হয়, রাফাহ ক্রসিং বন্ধ রাখা যুদ্ধবিরতির আরেকটি শর্ত ভঙ্গের স্পষ্ট উদাহরণ। ইসরায়েল গাজার মানবিক পরিস্থিতিকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে।

চলতি মাসের শুরুর দিকে মিশরের মধ্যস্থতায় ইসরায়েল ও হামাসের মধ্যে নতুন যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়। এটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ২০ দফা পরিকল্পনার প্রথম ধাপ হিসেবে বিবেচিত।

ট্রাম্প দাবি করেছেন, তাঁর পরিকল্পনার লক্ষ্য গাজায় দুই বছরেরও বেশি সময় ধরে চলমান ইসরায়েলি সামরিক অভিযান ও গণহত্যা বন্ধ করা।

হামাস জানিয়েছে, তারা যুদ্ধবিরতির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ, যার আওতায় সংগঠনটি ইসরায়েলি বন্দি ও মৃতদেহ ফেরত দেওয়ার পাশাপাশি গাজার প্রশাসন ফিলিস্তিনি কর্তৃপক্ষের হাতে হস্তান্তর করবে।

অন্যদিকে প্রেসিডেন্ট ট্রাম্প ইসরায়েলের “প্রতিক্রিয়ার অধিকার” সমর্থন করে হামাসকে সতর্ক করেছেন যে, তারা যথাযথ আচরণ না করলে সমাপ্তির মুখে পড়বে।

এদিকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, যুদ্ধবিরতি এখনো অবিচল রয়েছে। তবে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো গাজায় নতুন করে ব্যাপক প্রাণহানির খবর প্রকাশ করে ভিন্ন চিত্র তুলে ধরছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন স্পিকার

রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন স্পিকার

মোদি প্রকাশ্যে ক্ষমা না চাওয়া পর্যন্ত কোনো আলোচনা নয়

রাহুল গান্ধী মোদি প্রকাশ্যে ক্ষমা না চাওয়া পর্যন্ত কোনো আলোচনা নয়

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

‘আই অ্যাম সিক, সো ইট ইজ ডান’ পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App