×

মধ্যপ্রাচ্য

নেতানিয়াহুর বিরুদ্ধে তুরস্কের গ্রেপ্তারি পরোয়ানা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৫, ১০:১৫ এএম

নেতানিয়াহুর বিরুদ্ধে তুরস্কের গ্রেপ্তারি পরোয়ানা

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের গাজা উপত্যকায় সামরিক অভিযানের নামে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুসহ তার সরকারের ৩৭ জন কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে তুরস্ক।

শুক্রবার (৫ নভেম্বর) তুরস্কের ইস্তাম্বুলের শীর্ষ সরকারি কৌঁসুলির দপ্তর থেকে এই পরোয়ানা জারি করা হয়। বিষয়টি নিশ্চিত করেছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

নেতানিয়াহু ছাড়াও যেসব ইসরায়েলি কর্মকর্তার নামে পরোয়ানা জারি করা হয়েছে, তাদের মধ্যে রয়েছেন প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ, জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গিভর এবং স্বরাষ্ট্রমন্ত্রী ইয়া’আল জামিরসহ সরকারের আরো জ্যেষ্ঠ কর্মকর্তারা।

আরো পড়ুন : যুদ্ধবিরতির মধ্যেও গাজায় ত্রাণ প্রবেশে বাধা, ক্ষুধায় কাতর ফিলিস্তিনিরা

পরোয়ানায় গাজায় গণহত্যা, মানবতাবিরোধী অপরাধ এবং গত সেপ্টেম্বরে আন্তর্জাতিক ত্রাণবাহী জোট ফ্লোটিলার বহর আটকে দেওয়ার বিষয়গুলোকে অভিযোগ হিসেবে উল্লেখ করা হয়েছে।

পরোয়ানা জারির কিছুক্ষণের মধ্যেই ইসরায়েল এর তীব্র নিন্দা জানায়। দেশটির পররাষ্ট্রমন্ত্রী গিদন সা’র এক বিবৃতিতে এই পদক্ষেপকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের ‘রাজনৈতিক প্রচারণা’ হিসেবে উল্লেখ করে বলেন, এরদোয়ান তুরস্কের বিচারব্যবস্থাকে রাজনৈতিক প্রতিপক্ষ, সাংবাদিক ও ভিন্নমতাবলম্বী নেতাদের দমন করার অস্ত্র হিসেবে ব্যবহার করছেন।

প্রসঙ্গত, গাজায় গণহত্যার অভিযোগে দক্ষিণ আফ্রিকা জাতিসংঘের অঙ্গসংস্থা ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে (আইসিজে) যে মামলা দায়ের করেছে, তাতে তুরস্ক বাদিপক্ষ হিসেবে নিজেকে অন্তর্ভুক্ত করেছে। ঠিক এমন এক সময় এই পরোয়ানা জারি করা হলো, যখন গাজায় একটি ভঙ্গুর যুদ্ধবিরতি চলছে।

গাজা নিয়ন্ত্রিত সংগঠন হামাস তুরস্কের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে। শুক্রবার এক বিবৃতিতে হামাস জানিয়েছে, গাজা ইস্যুতে তুরস্কের জনগণ ও তাদের নেতৃত্বের নৈতিক অবস্থান এই পরোয়ানা আরো একবার প্রমাণ করল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গোমস্তাপুর সীমান্তে বিএসএফের পুশ ইনের চেষ্টা ব্যর্থ করলো বিজিবি

গোমস্তাপুর সীমান্তে বিএসএফের পুশ ইনের চেষ্টা ব্যর্থ করলো বিজিবি

আসামে বন্যা পরিস্থিতির অবনতি, মৃত্যু বেড়ে ৪৭

আসামে বন্যা পরিস্থিতির অবনতি, মৃত্যু বেড়ে ৪৭

রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮

রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮

দেশে পৌঁছেছেন স্পিকার হাফিজ উদ্দিন

দেশে পৌঁছেছেন স্পিকার হাফিজ উদ্দিন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App