×

মধ্যপ্রাচ্য

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

খুনিদের হত্যার হুঁশিয়ারি ওয়াশিংটনের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ মার্চ ২০২৬, ০৮:০৮ পিএম

খুনিদের হত্যার হুঁশিয়ারি ওয়াশিংটনের

ছবি: সংগৃহীত

মার্কিন নাগরিকদের মৃত্যুর জন্য দায়ীদের খুঁজে বের করে হত্যা করবে ওয়াশিংটন বলে  হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ।

সোমবার (২ মার্চ) পেন্টাগনে ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর ‌‘অপারেশন এপিক ফিউরি’ নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সংবাদ সম্মেলনে ইরানের হামলায় চার মার্কিন সেনার মৃত্যুর তথ্য স্বীকার করে হেগসেথ বলেন, ‘এই ধরনের অভিযানে হতাহতের ঘটনা ঘটতে পারে।’

প্রতিরক্ষামন্ত্রী বলেন, মার্কিন সামরিক বাহিনী ইরানে অত্যন্ত সুক্ষ্ম এবং বিধ্বংসী পদ্ধতিতে হামলা চালাচ্ছে। 

এ সময় তিনি বলেন, ‘ইরানের বিরুদ্ধে চলমান মার্কিন সামরিক অভিযান কোনোভাবেই ‘অনন্ত যুদ্ধে’ রূপ নেবে না।’

পিট হেগসেথ বলেন, ‘ওয়াশিংটন আশা করে, ইরানি জনগণ এই ‘অবিশ্বাস্য সুযোগ’ কাজে লাগাবে।’

ট্রাম্পের আগের মন্তব্যের সূত্র ধরে তিনি বলেন, ‘প্রেসিডেন্ট স্পষ্ট করে দিয়েছেন, ‘‘এখনই আপনাদের সময়’’। ইরানের ক্ষমতাসীন শাসকগোষ্ঠীকে উৎখাতে দেশটির সাধারণ জনগণের উদ্দেশে ওই বার্তা দিয়েছে পেন্টাগন।’

হেগসেথ ইরানের নিরাপত্তা বাহিনীকে সতর্ক করে দিয়ে বলেছেন, তাদের পরবর্তী সব পদক্ষেপ খুব ভেবেচিন্তে নেওয়া উচিত।

তিনি বলেন, ‘ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না। তেহরানের বিরুদ্ধে পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষার সুরক্ষা কবচ হিসেবে প্রচলিত সামরিক সক্ষমতা বৃদ্ধির অভিযোগ করেন তিনি।’

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে স্বাক্ষরিত ২০১৫ সালের পারমাণবিক চুক্তির সমালোচনা করেন হেগসেথ। তিনি ওবামার ওই চুক্তিকে ‘ব্যর্থ চুক্তি’ হিসেবে অভিহিত করেন।

হেগসেথ বলেন, ‘বর্তমান অভিযান ‘অপারেশন এপিক ফিউরি’র মূল লক্ষ্য হলো ইরানের ক্ষেপণাস্ত্র, ক্ষেপণাস্ত্র তৈরির কারখানা, নৌ-সম্পদ এবং অন্যান্য নিরাপত্তা অবকাঠামো ধ্বংস করা।’

টাইমলাইন: ইরান-ইসরায়েল যুদ্ধ

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তাল সংসদ আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

ফলোআপ উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App