×

মধ্যপ্রাচ্য

ইরান ইস্যুতে ইউরোপে ঐক্যের সংকট, নেপথ্যে যে কারণ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ মার্চ ২০২৬, ১০:০৬ এএম

ইরান ইস্যুতে ইউরোপে ঐক্যের সংকট, নেপথ্যে যে কারণ

ছবি : সংগৃহীত

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র–ইসরায়েলের ইরানবিরোধী হামলা শুরুর পর থেকে ইউরোপ স্পষ্ট ও সমন্বিত অবস্থান নিতে হিমশিম খাচ্ছে। কয়েক সপ্তাহ ধরেই যুক্তরাষ্ট্রের সামরিক প্রস্তুতি ও তেহরানের প্রতি কড়া বার্তা পর্যবেক্ষণ করছিল ইউরোপের নেতারা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে ইরানকে পারমাণবিক কর্মসূচি পুরোপুরি ত্যাগের হুঁশিয়ারি দিয়েছিলেন। তবু হামলা শুরু হওয়ার তিন দিন পরও ইউরোপের প্রতিক্রিয়া অনেকটাই অসংগঠিত ও বিভক্ত।

ইউরোপীয় দেশগুলো মধ্যপ্রাচ্য অঞ্চলে অবস্থানরত নিজেদের নাগরিকদের নিরাপত্তা ও নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার বিষয়ে উদ্বিগ্ন। পাশাপাশি মধ্যপ্রাচ্য সংকটের প্রভাব জ্বালানি ও খাদ্যমূল্যে পড়ায় ইউরোপের অভ্যন্তরীণ অর্থনীতিতেও চাপ তৈরি হয়েছে। ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসনের পর যে মাত্রায় গ্যাসের দাম বেড়েছিল, এখন আবার সেই পর্যায়ে পৌঁছানোর আশঙ্কা দেখা দিয়েছে।

গত সপ্তাহের শেষের দিকে রাজনৈতিকভাবে ইউরোপের বিগ থ্রি ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্য যৌথ বিবৃতি দিয়ে ইরানকে সতর্ক করেছিল। তারা জানিয়েছিল, ইরান ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা বন্ধ না করলে তারা প্রতিরক্ষামূলক ব্যবস্থা নিতে প্রস্তুত। এরপর যুক্তরাজ্য ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে প্রতিরক্ষামূলক হামলার জন্য যুক্তরাষ্ট্রকে দুটি ব্রিটিশ সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দেয়। তবে ট্রাম্প প্রকাশ্যে অভিযোগ করেছেন, লন্ডন আরো সক্রিয় ভূমিকা নেয়নি।

ফ্রান্স সংযুক্ত আরব আমিরাতে তাদের ঘাঁটিতে ইরানি হামলার পর মধ্যপ্রাচ্যে উপস্থিতি জোরদার করছে। জার্মানি জানিয়েছে, তাদের সেনারা আক্রান্ত হলে আত্মরক্ষামূলক ব্যবস্থা নেবে, তবে আক্রমণাত্মক অভিযানের পরিকল্পনা নেই। তিন দেশই যুক্তরাষ্ট্র–ইসরায়েলের হামলার আন্তর্জাতিক আইনগত বৈধতা নিয়ে প্রকাশ্যে প্রশ্ন তোলেনি। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি প্রধান কাজা কাল্লাসের বক্তব্যের মধ্যেও ওয়াশিংটনের সমালোচনা অনুপস্থিত ছিল।

আরো পড়ুন : জবাব কিভাবে দিতে হয়, তা এ বার দেখাব : ট্রাম্প

ইউরোপের বড় উদ্বেগ হলো, ট্রাম্পকে বিরূপ না করা। তারা আশঙ্কা করছে, মধ্যপ্রাচ্যের সংকট যেন আবারও যুক্তরাষ্ট্রকে ইউক্রেন ইস্যু থেকে দূরে সরিয়ে না দেয়। তবে এতে ইউরোপের ঘোষিত নিয়মভিত্তিক আন্তর্জাতিক ব্যবস্থার অবস্থান প্রশ্নের মুখে পড়ছে।

এক্ষেত্রে ব্যতিক্রমী কণ্ঠস্বর শোনা গেছে পেদ্রো সানচেজের কাছ থেকে। তিনি বলেন, ইরানের শাসনব্যবস্থার বিরোধিতা করা যায়, কিন্তু আন্তর্জাতিক আইন বহির্ভূত সামরিক হস্তক্ষেপও সমর্থন করা যায় না। স্পেন জানিয়ে দিয়েছে, তাদের ঘাঁটি ইরানে হামলার জন্য ব্যবহার করা যাবে না।

ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডের লেয়েন আবার সামাজিক মাধ্যমে ইরানে বিশ্বাসযোগ্য পরিবর্তন জরুরি বলে মন্তব্য করেন। এটাকে সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের তুলনায় কঠোর অবস্থান হিসেবে দেখচ্ছেন বিশেষজ্ঞরা। এতে ইউরোপের অভিন্ন কণ্ঠস্বরের অভাব আরো স্পষ্ট হয়েছে।

এই অস্থির বিশ্বরাজনীতিতে ইউরোপ প্রতিরক্ষা ও নিরাপত্তায় আরো কৌশলগত স্বায়ত্তশাসন চাইলেও বাস্তবে সমন্বয় কঠিন। অস্ত্র ক্রয়ের ক্ষেত্রেই দেখা যায় বড় অসামঞ্জস্য। যুক্তরাষ্ট্র প্রায় ৩০ ধরনের অস্ত্রব্যবস্থা ব্যবহার করে, ইউরোপে সেই সংখ্যা ১৭৮টির মতো, যা ব্যয়বহুল ও অদক্ষ বলে সমালোচিত।

২০২৬ সালকে অনেকে অস্থিরতার বছর হিসেবে দেখছেন। বিশেষ করে ভেনেজুয়েলা, গ্রিনল্যান্ড ও ইরান ইস্যুতে উত্তেজনা বেশ বেড়েছে। রাশিয়া, চীন এবং অনিশ্চিত মার্কিন নীতির মুখে ইউরোপের নিরাপত্তা হিসাব নতুনভাবে সাজাতে হচ্ছে। এমানুয়েল ম্যাক্রোঁ ঘোষণা দিয়েছেন, ফ্রান্স তাদের পারমাণবিক নীতিতে পরিবর্তন আনবে এবং ওয়ারহেড সংখ্যা বাড়াবে।

জার্মানির নতুন চ্যান্সেলর ফ্রিডরিখ মেরৎসের সরকারও প্রতিরক্ষা ব্যয় বাড়াচ্ছে। একইসঙ্গে তারা ইউক্রেনকে বড় আকারে সামরিক সহায়তা দিচ্ছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী ইতিহাসের কারণে জার্মানি দীর্ঘদিন সামরিক পদক্ষেপে সতর্ক থাকলেও এখন অবস্থান বদলাচ্ছে।

অন্যদিকে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি তুলনামূলক নীরব কৌশল নিয়েছেন। তিনি ট্রাম্পের সঙ্গে উষ্ণ সম্পর্ক বজায় রাখলেও ইরান ইস্যুতে প্রকাশ্যে কঠোর অবস্থান নেননি।

সব মিলিয়ে, মধ্যপ্রাচ্যের দ্রুত পরিবর্তিত পরিস্থিতিতে ইউরোপ একদিকে নিরাপত্তা, অর্থনীতি ও জ্বালানি-নির্ভরতার চাপ সামলাচ্ছে, অন্যদিকে ট্রাম্প প্রশাসনের সঙ্গে সম্পর্ক অটুট রাখার চেষ্টা করছে। ফলে ইরান প্রশ্নে শক্ত ও একীভূত কণ্ঠে কথা বলা তাদের জন্য এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

টাইমলাইন: ইরান-ইসরায়েল যুদ্ধ

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জ্বালানি বাঁচাতে সাপ্তাহিক ছুটি ৩ দিন করেছে শ্রীলঙ্কা

জ্বালানি বাঁচাতে সাপ্তাহিক ছুটি ৩ দিন করেছে শ্রীলঙ্কা

সুন্দরবনের বনদস্যু বাহিনীর কাছে জিম্মি ৬ জেলে উদ্ধার

সুন্দরবনের বনদস্যু বাহিনীর কাছে জিম্মি ৬ জেলে উদ্ধার

৪ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

৪ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

উত্তরায় ভাঙচুর-লুটপাটের ঘটনায় ১১ আসামির ২ দিনের রিমান্ড

উত্তরায় ভাঙচুর-লুটপাটের ঘটনায় ১১ আসামির ২ দিনের রিমান্ড

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App