×

মধ্যপ্রাচ্য

আল আকসা মসজিদে জুমার নামাজে নিষেধাজ্ঞা দিলো ইসরায়েল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ মার্চ ২০২৬, ০৮:৫২ এএম

আল আকসা মসজিদে জুমার নামাজে নিষেধাজ্ঞা দিলো ইসরায়েল

পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদ। ছবি : সংগৃহীত

পবিত্র রমজান মাসে দখলকৃত পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদে জুমার নামাজ বাতিল করেছে ইসরায়েলি প্রশাসন। মুসলিমদের তৃতীয় পবিত্রতম এই স্থানে রমজান শুরু হওয়ার পর থেকেই ইসরায়েল একের পর এক বিধিনিষেধ আরোপ করে আসছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) ইসরায়েলের সিভিল প্রশাসনের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল হিশাম ইব্রাহিম এক ঘোষণায় জানান, ইরানের পাল্টা হামলার প্রেক্ষাপটে নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত শনিবার ইসরায়েল ও তাদের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে। যদিও ওই সময় দুই দেশের মধ্যে আলোচনার মধ্যস্থতাকারী ওমান জানিয়েছিল, একটি সমঝোতা চুক্তি প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছিল। তেহরান পারমাণবিক বোমা তৈরির জন্য প্রয়োজনীয় সমৃদ্ধ ইউরেনিয়াম মজুত না করার বিষয়ে সম্মত হয়েছিল বলেও জানানো হয়।

ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, পুরনো শহরের সব ধর্মীয় স্থান সাময়িকভাবে বন্ধ রাখা হবে। এর মধ্যে রয়েছে আল-আকসা মসজিদ, পশ্চিম প্রাচীর, টেম্পল মাউন্ট এবং পবিত্র সমাধি গির্জা। সব ধর্মের উপাসক ও দর্শনার্থীদের এসব স্থানে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

আরো পড়ুন : ষষ্ঠ দিনে এসে পাল্টাপাল্টি হামলার যে সমীকরণ দাঁড়ালো

ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলায় এখন পর্যন্ত ইসরায়েলে ১০ জন নিহত হয়েছে। অন্যদিকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় অন্তত ১,২৩০ জন নিহত হয়েছেন বলে বিভিন্ন প্রতিবেদনে জানানো হয়েছে।

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র–ইসরায়েলের সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি কর্তৃপক্ষ পুরনো শহরে প্রবেশে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে। বর্তমানে সেখানে কেবল স্থানীয় বাসিন্দা বা দোকান মালিকদের প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে।

এদিকে ইকরিমা সাবরি এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেন, ইসরায়েলি দখলদার কর্তৃপক্ষ যেকোনো অজুহাতেই আল-আকসা মসজিদ বন্ধ করে দেয়, যা সম্পূর্ণ অযৌক্তিক।

তবে বিশ্লেষকদের মতে, আল-আকসা মসজিদে ইসরায়েলের এই ধরনের বিধিনিষেধ কেবল বর্তমান যুদ্ধ পরিস্থিতির কারণেই নয়, যুদ্ধ শুরুর আগেও সেখানে নিয়মিত বিভিন্ন সীমাবদ্ধতা আরোপ করা হয়ে আসছে।

টাইমলাইন: ইরান-ইসরায়েল যুদ্ধ

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App