×

মধ্যপ্রাচ্য

ইরান-ইসরায়েল যুদ্ধ

ইসরায়েল যুদ্ধে প্রথমবার ‘সিজ্জিল’ ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ মার্চ ২০২৬, ১১:২০ এএম

ইসরায়েল যুদ্ধে প্রথমবার ‘সিজ্জিল’ ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

ছবি: সংগৃহীত

ইসরায়েলের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে ‘অপারেশন ট্রু প্রমিজ ৪’-এর আওতায় ৫৪তম দফার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেহরান। 

দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) নিশ্চিত করেছে যে, এই অভিযানে যুদ্ধ শুরু হওয়ার পর প্রথমবারের মতো অত্যন্ত শক্তিশালী ‘সিজ্জিল’ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে।

আইআরজিসির এক বিবৃতিতে বলা হয়েছে, ‘তারা দুই টন ওজনের ওয়ারহেড বা যুদ্ধাস্ত্র সজ্জিত ভারী ‘খোররামশাহর’ ক্ষেপণাস্ত্রের পাশাপাশি ‘খেইবার শেকান’, ‘কদর’ এবং ‘ইমাদ’ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এ হামলার মূল লক্ষ্য ছিল ইসরায়েলি কমান্ড সেন্টার, সামরিক অবকাঠামো ও সৈন্যদের অবস্থানগুলো।’

আইআরজিসির প্রচার বিভাগ জানিয়েছে, ‘সিজ্জিল’ হলো ইরানের একটি অত্যাধুনিক মাঝারি পাল্লার সারফেস-টু-সারফেস ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এটি কতটা দ্রুতগতিসম্পন্ন তা এই তথ্য থেকে স্পষ্ট যে, ইরানের নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্র থেকে ইসরায়েলের রাজধানী তেল আবিবে পৌঁছাতে ক্ষেপণাস্ত্রটির সময় লাগে মাত্র সাত মিনিট।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ‘তারা ইরান থেকে আসা আরেক দফার ক্ষেপণাস্ত্র হামলা শনাক্ত করেছে।‘

এর আগের দফার হামলার খবর আসার দু’ঘণ্টারো কম সময়ের মধ্যে এই নতুন হামলাটি চালানো হয়েছে।

টাইমলাইন: ইরান-ইসরায়েল যুদ্ধ

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিদ্যুৎ সংকট কমবে কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

বিদ্যুৎ সংকট কমবে কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

রাজনীতিতে আওয়ামী লীগ ফেরার প্রশ্নে যা বললেন তথ্য উপদেষ্টা

রাজনীতিতে আওয়ামী লীগ ফেরার প্রশ্নে যা বললেন তথ্য উপদেষ্টা

শাহজালালের থার্ড টার্মিনাল উদ্বোধনের সম্ভাব্য সময় ঘোষণা

শাহজালালের থার্ড টার্মিনাল উদ্বোধনের সম্ভাব্য সময় ঘোষণা

পে স্কেলে বাড়িভাড়া ভাতা কত বাড়বে, জানুন হিসাব

পে স্কেলে বাড়িভাড়া ভাতা কত বাড়বে, জানুন হিসাব

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App