×

মধ্যপ্রাচ্য

ইরান-ইসরায়েল যুদ্ধ

ইরানে গুপ্তচরবৃত্তির দায়ে সুইডিশ নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ মার্চ ২০২৬, ০৯:৪৬ পিএম

ইরানে গুপ্তচরবৃত্তির দায়ে সুইডিশ নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর

ছবি: সংগৃহীত

ইসরায়েলি গোয়েন্দা সংস্থার হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে এক সুইডিশ নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

বুধবার (১৮ মার্চ) সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী ইরানে দেশটির ওই নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের তথ্য নিশ্চিত করেছেন। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, ‘ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের যুদ্ধ শুরু হওয়ার পর ‘গুপ্তচরবৃত্তির’ দায়ে এই প্রথম কোনও ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকরের ঘোষণা দিয়েছে ইরানি কর্তৃপক্ষ।’

এক বিবৃতিতে সুইডিশ পররাষ্ট্রমন্ত্রী মারিয়া মালমার স্টেনারগার্ড বলেছেন, ‌‌‘‘অত্যন্ত উদ্বেগের সঙ্গে আমি এই তথ্য পেয়েছি যে, আজ (বুধবার) ভোরে ইরানে একজন সুইডিশ নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।’’

তিনি বলেন, ‘গত জুন মাসে ইসরায়েলের সঙ্গে ইরানের ১২ দিনের যুদ্ধের সময় ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছিলো। এরপর থেকে সুইডেন বিভিন্ন পর্যায়ে ইরানি প্রতিনিধিদের সঙ্গে বারবার এই বিষয়টি নিয়ে আলোচনা করেছে।’

সূত্র: এএফপি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নগরীসহ সিলেটের চার উপজেলা সিউকের আওতায় আনার প্রস্তাব

নগরীসহ সিলেটের চার উপজেলা সিউকের আওতায় আনার প্রস্তাব

১০ বছরকে ২০ বছর হতে দেওয়া যাবে না: শামা ওবায়েদ

রোহিঙ্গা সংকট মোকাবিলা ১০ বছরকে ২০ বছর হতে দেওয়া যাবে না: শামা ওবায়েদ

একই সময়ে অর্ধ-শতাধিক স্থানে হামলা-অগ্নিসংযোগ

একই সময়ে অর্ধ-শতাধিক স্থানে হামলা-অগ্নিসংযোগ

ইউএনও অফিসে নিয়োগ বাণিজ্যের অভিযোগ, এখনো বহাল অভিযুক্ত

ইউএনও অফিসে নিয়োগ বাণিজ্যের অভিযোগ, এখনো বহাল অভিযুক্ত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App