×

মধ্যপ্রাচ্য

হরমুজ প্রণালির কাছে জাহাজে হামলা, আগুন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ মার্চ ২০২৬, ০৩:০২ পিএম

হরমুজ প্রণালির কাছে জাহাজে হামলা, আগুন

ছবি: সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতের উপকূলে আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) ভোরে একটি বাণিজ্যিক জাহাজে হামলার পর সেটিতে আগুন লেগেছে। 

যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) এই তথ্য নিশ্চিত করেছে।

সংস্থাটি জানিয়েছে, জাহাজটিতে ‘অজ্ঞাত একটি বস্তু’ আঘাত হেনেছে। এতে সেখানে অগ্নিকাণ্ড ঘটেছে।

ইউকেএমটিও-এর পক্ষ থেকে আরও জানানো হয়, হামলার শিকার জাহাজটি আরব আমিরাতের খোর ফাক্কান উপকূলের কাছে হরমুজ প্রণালির প্রবেশমুখে অবস্থান করছিল।

উল্লেখ্য, ইরান যুদ্ধের শুরু থেকে এ পর্যন্ত ২০টির বেশি জাহাজে হামলার ঘটনা ঘটেছে।

এদিকে, কুয়েতের একটি তেল শোধনাগারে বৃহস্পতিবার সকালে ড্রোন হামলা চালানো হয়েছে। দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, হামলার ফলে সেখানে ‘সীমিত’ পর্যায়ে অগ্নিকাণ্ড ঘটেছে।

কুয়েত নিউজ এজেন্সি (কেএনএ) কুয়েত পেট্রোলিয়াম করপোরেশনের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, মিনা আল-আহমাদি শোধনাগারের আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

তবে এ ড্রোন হামলা কোথা থেকে চালানো হয়েছে, প্রতিবেদনে তা উল্লেখ করা হয়নি। তেল শোধনাগারটি কুয়েত সিটি থেকে প্রায় ৩০ মাইল দক্ষিণে অবস্থিত। দৈনিক ৭ লাখ ৩০ হাজার ব্যারেল জ্বালানি তেল উৎপাদন ক্ষমতাসম্পন্ন এই স্থাপনাটি মধ্যপ্রাচ্যের অন্যতম বৃহত্তম তেল শোধনাগার।

সূত্র: দ্য গার্ডিয়ান

টাইমলাইন: ইরান-ইসরায়েল যুদ্ধ

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

চালু হচ্ছে মৈত্রী এক্সপ্রেস, জেনে নিন কবে

চালু হচ্ছে মৈত্রী এক্সপ্রেস, জেনে নিন কবে

সব মাদরাসায় চালু করবো মিড-ডে মিল

শিক্ষামন্ত্রী সব মাদরাসায় চালু করবো মিড-ডে মিল

বাঁধনের ওপর হামলা: সংসদে যা বললেন বিএনপির নারী এমপি

বাঁধনের ওপর হামলা: সংসদে যা বললেন বিএনপির নারী এমপি

শেখ হাসিনার ফেরা নিয়ে ঢাকাকে দিল্লির বার্তা

আনন্দবাজারের প্রতিবেদন শেখ হাসিনার ফেরা নিয়ে ঢাকাকে দিল্লির বার্তা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App