×

মধ্যপ্রাচ্য

খারগ দ্বীপ দখলে চেষ্টা হলে টানা হামলার হুঁশিয়ারি ইরানের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ মার্চ ২০২৬, ০২:১৯ পিএম

খারগ দ্বীপ দখলে চেষ্টা হলে টানা হামলার হুঁশিয়ারি ইরানের

ছবি : সংগৃহীত

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ইরান জানিয়েছে, তাদের শত্রুরা একটি আঞ্চলিক দেশের সহায়তায় একটি দ্বীপ দখলের পরিকল্পনা করছে। সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছে, ওই দ্বীপটি খারগ দ্বীপ। তবে, এ ধরনের কোনো পদক্ষেপ নেওয়া হলে সংশ্লিষ্ট দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে ধারাবাহিক হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছে তেহরান।

বুধবার ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মাদ বাঘের ঘালিবাফ সামাজিক মাধ্যমে দুটি পৃথক পোস্টে এ সতর্কবার্তা দেন। তিনি বলেন, ইরানি বাহিনী শত্রুর গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। তারা যদি কোনো পদক্ষেপ নেয়, তবে আমরা সেই আঞ্চলিক দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে টানা ও নিরলস হামলা চালাব।

আরো পড়ুন : ইরানের প্রধান পারমাণবিক স্থাপনা গুঁড়িয়ে দেওয়ার শর্ত ট্রাম্পের

তেহরান থেকে আলজাজিরার প্রতিবেদক মোহাম্মদ ভাল জানান, ইরানের জনগণ মার্কিন সেনা ও যুদ্ধজাহাজের বাড়তে থাকা উপস্থিতি সম্পর্কে অবগত এবং এর সম্ভাব্য পরিণতি সম্পর্কেও তারা সচেতন।

তিনি আরো বলেন, খারগ দ্বীপের দিকে যুক্তরাষ্ট্রের বিশেষ নজর রয়েছে। অনেকের ধারণা, পার্লামেন্ট স্পিকারের এই হুঁশিয়ারি মূলত সংযুক্ত আরব আমিরাতকে লক্ষ্য করে দেওয়া হয়েছে।

কিছু বিশ্লেষকের মতে, সংযুক্ত আরব আমিরাত যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করে খারগ দ্বীপ দখলের প্রচেষ্টায় ভূমিকা রাখতে পারে।

টাইমলাইন: ইরান-ইসরায়েল যুদ্ধ

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেফতার

ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেফতার

রোহিঙ্গা ক্যাম্পে ৩২৭ রাউন্ড গুলিসহ নারী আটক

রোহিঙ্গা ক্যাম্পে ৩২৭ রাউন্ড গুলিসহ নারী আটক

সংবাদপত্রের সম্পাদকদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময়

সংবাদপত্রের সম্পাদকদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময়

শর্ত পূরণ হলেই ভারতের সঙ্গে নতুন সম্পর্ক : নাহিদ ইসলাম

শর্ত পূরণ হলেই ভারতের সঙ্গে নতুন সম্পর্ক : নাহিদ ইসলাম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App