×

মধ্যপ্রাচ্য

ইরানের নৌ-বাহিনী প্রধান আলি রেজা নিহত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩০ মার্চ ২০২৬, ০৩:১৭ পিএম

ইরানের নৌ-বাহিনী প্রধান আলি রেজা নিহত

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌ-শাখার প্রধান কমোডর আলি রেজা তাংসিরি। ছবি : সংগৃহীত

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌ-শাখার প্রধান কমোডর আলি রেজা তাংসিরি নিহত হয়েছেন। ইরান সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।

দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা আইআরজিসির এক বিবৃতির বরাত দিয়ে জানিয়েছে, গত সপ্তাহে এক হামলায় গুরুতর আহত হয়েছিলেন তাংসিরি। দীর্ঘ লড়াইয়ের পর আজ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিবৃতিতে বলা হয়েছে, ‘আঘাতের তীব্রতা বেশি হওয়ায় চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে।’

গত সপ্তাহে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাৎজ দাবি করেছিলেন, ইসরায়েলি সেনাবাহিনীর একটি ‘সুনির্দিষ্ট ও প্রাণঘাতী অভিযানে’ আলি রেজা তাংসিরি ও বেশ কয়েকজন উচ্চপদস্থ ইরানি কর্মকর্তা নিহত হয়েছেন। ইরান তখন সরাসরি মৃত্যুর খবর স্বীকার না করলেও আজ তা নিশ্চিত করল।

আরো পড়ুন : সুয়েজে ব্রিটিশ সাম্রাজ্যের পতন, হরমুজে কী অপেক্ষায় যুক্তরাষ্ট্র?

আলি রেজা তাংসিরি দীর্ঘদিন ধরে ইরানের নৌ-বাহিনীর নেতৃত্বে ছিলেন এবং বিশেষ করে পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীতে পশ্চিমা নৌ-শক্তির বিরুদ্ধে কঠোর অবস্থানের জন্য পরিচিত ছিলেন। তাঁর এই মৃত্যু মধ্যপ্রাচ্যের বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে ইরান ও ইসরায়েলের মধ্যকার সংঘাতকে আরো উসকে দিতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকেরা।

আইআরজিসি জানিয়েছে, তাংসিরির মৃত্যুতে শোক পালনের পাশাপাশি তাঁর স্থলাভিষিক্ত কে হবেন তা শিগগিরই জানানো হবে।

টাইমলাইন: ইরান-ইসরায়েল যুদ্ধ

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সফর শেষে বঙ্গভবনে পৌঁছেছেন রাষ্ট্রপতি

সফর শেষে বঙ্গভবনে পৌঁছেছেন রাষ্ট্রপতি

শেখ রেহানা নয়, ‘আওয়ামী লীগের হাল ধরতে’ কেন শেখ সেলিম?

শেখ রেহানা নয়, ‘আওয়ামী লীগের হাল ধরতে’ কেন শেখ সেলিম?

ঝটিকা মিছিলের চেষ্টা, ধরা খেলো নিষিদ্ধ ছাত্রলীগের ৪ কর্মী

ঝটিকা মিছিলের চেষ্টা, ধরা খেলো নিষিদ্ধ ছাত্রলীগের ৪ কর্মী

কর্মকর্তা সংকটে স্থবির, সেবা না পেয়ে ভোগান্তি

রায়গঞ্জ পৌরসভা কর্মকর্তা সংকটে স্থবির, সেবা না পেয়ে ভোগান্তি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App