×

মধ্যপ্রাচ্য

পারমাণবিক চুক্তি থেকে বের হওয়ার চিন্তা করছে ইরান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩১ মার্চ ২০২৬, ০২:৩১ পিএম

পারমাণবিক চুক্তি থেকে বের হওয়ার চিন্তা করছে ইরান

ছবি : সংগৃহীত

পারমাণবিক অস্ত্র বিস্তার বিরোধী চুক্তি এনপিটি থেকে বের হওয়ার সম্ভাবনা পর্যালোচনা করছে ইরান। এ বিষয়ে দেশটির পার্লামেন্টে আলোচনা হয়েছে বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগায়ি। তবে তিনি জোর দিয়ে বলেছেন, তেহরান কখনোই পারমাণবিক অস্ত্র চায়নি এবং ভবিষ্যতেও চাইবে না।

এনপিটি অনুযায়ী সদস্য রাষ্ট্রগুলো শান্তিপূর্ণ উদ্দেশ্যে পারমাণবিক শক্তির গবেষণা, উৎপাদন ও ব্যবহারের অধিকার পায়, তবে পারমাণবিক অস্ত্র তৈরির অনুমতি নেই।

তবে বর্তমান পরিস্থিতিতে এই চুক্তি থেকে বেরিয়ে আসার বিষয়টি বিবেচনা করছে ইরান। ইসমাইল বাগায়ি প্রশ্ন তোলেন, এমন একটি চুক্তিতে থাকার সুবিধা কী, যেখানে আন্তর্জাতিক শক্তিধর পক্ষগুলো আমাদের অধিকার ভোগ করতে দেয় না, বরং আমাদের পারমাণবিক স্থাপনাতেই হামলা চালায়?

আরো পড়ুন : ইরানের অস্ত্রভাণ্ডারে ২০০০ পাউন্ডের বাঙ্কার বাস্টার হামলা

তিনি বলেন, ইরান যতদিন এনপিটির সদস্য থাকবে, ততদিন চুক্তির সব বিধিনিষেধ মেনে চলবে। তবে চুক্তি থেকে বেরিয়ে গেলে কী ধরনের পদক্ষেপ নেওয়া হবে, সে বিষয়ে স্পষ্ট কিছু জানাননি তিনি।

উল্লেখ্য, গত জুনে ১২ দিনের সংঘাতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালানোর পর দেশটির আইনপ্রণেতারা এনপিটি ছাড়ার সম্ভাবনার কথা তুলেছিলেন। সম্প্রতি সেই আলোচনা আবারও নতুন করে শুরু হয়েছে পার্লামেন্টে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেফতার

ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেফতার

রোহিঙ্গা ক্যাম্পে ৩২৭ রাউন্ড গুলিসহ নারী আটক

রোহিঙ্গা ক্যাম্পে ৩২৭ রাউন্ড গুলিসহ নারী আটক

সংবাদপত্রের সম্পাদকদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময়

সংবাদপত্রের সম্পাদকদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময়

শর্ত পূরণ হলেই ভারতের সঙ্গে নতুন সম্পর্ক : নাহিদ ইসলাম

শর্ত পূরণ হলেই ভারতের সঙ্গে নতুন সম্পর্ক : নাহিদ ইসলাম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App