চুক্তি না হলে ইরানে ফের হামলার হুঁশিয়ারি ট্রাম্পের
কাগজ ডেস্ক
প্রকাশ: ২১ এপ্রিল ২০২৬, ০৮:২৮ এএম
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর সম্ভাবনা খুবই কম বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সতর্ক করে বলেছেন, নির্ধারিত সময়ের মধ্যে শান্তিচুক্তি না হলে ওয়াশিংটনের স্থানীয় সময় বুধবার (২২ এপ্রিল) সন্ধ্যা অর্থাৎ বাংলাদেশের সময় বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল থেকেই ইরানে আবারও সামরিক অভিযান শুরু হতে পারে।
গত ৮ এপ্রিল থেকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ১৪ দিনের যুদ্ধবিরতি কার্যকর রয়েছে, যা শেষ হবে বুধবার (২২ এপ্রিল)। যুদ্ধবিরতি শুরুর তিন দিন পর শান্তিচুক্তি স্বাক্ষরের লক্ষ্যে ইসলামাবাদে বৈঠকে বসেন দুই দেশের প্রতিনিধিরা। তবে প্রায় ২১ ঘণ্টা আলোচনার পরও কোনো চুক্তি ছাড়াই বৈঠক শেষ হয়।
সোমবার মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্পকে জিজ্ঞাসা করা হয়- চুক্তি না হলে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হবে কি না। জবাবে তিনি বলেন, “এমন সম্ভাবনা খুবই কম।”
আরো পড়ুন : ইরানি ‘সন্ত্রাসী’ গোষ্ঠী নির্মূল করল সংযুক্ত আরব আমিরাত
এ সময় মার্কিন প্রেসিডেন্ট বলেন, যুদ্ধবিরতি শেষ হওয়ার আগেই যদি কোনো চুক্তি না হয়, তাহলে যুক্তরাষ্ট্র পুনরায় ইরানে অভিযান শুরু করবে এবং তা বুধবার সন্ধ্যা থেকেই শুরু হতে পারে।
তবে ট্রাম্প জানান, তিনি ইরানের সঙ্গে একটি ভালো চুক্তি করতে আগ্রহী। তিনি বলেন, আমরা কোনো খারাপ চুক্তি করতে চাই না। একটি ভালো চুক্তির জন্য যত সময়ই লাগুক, সেটি গ্রহণযোগ্য।
