×

মধ্যপ্রাচ্য

যুদ্ধবিরতি শেষ হওয়ার আগেই হামলার হুঁশিয়ারি ইরাকি সশস্ত্র গোষ্ঠীর

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ এপ্রিল ২০২৬, ০৯:০১ এএম

যুদ্ধবিরতি শেষ হওয়ার আগেই হামলার হুঁশিয়ারি ইরাকি সশস্ত্র গোষ্ঠীর

ছবি : সংগৃহীত

ইরাকভিত্তিক সশস্ত্র গোষ্ঠী সারায়া আওলিয়া আল-দাম যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার আগেই নতুন করে হামলা শুরুর ঘোষণা দিয়েছে। এতে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরো বাড়ার আশঙ্কা তৈরি করেছে। খবর আল জাজিরার।

গোষ্ঠীটির কমান্ডার আবু মাহদি আল-জাফারি এক বিবৃতিতে জানান, তাদের যোদ্ধারা সামরিক অভিযান পুনরায় শুরু করতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। টেলিগ্রামে প্রকাশিত বার্তায় তিনি দাবি করেন, ইরাকসহ পুরো অঞ্চলে ‘দখলদার শক্তির’ বিরুদ্ধে তারা ইতোমধ্যে ২০০টিরও বেশি অভিযান পরিচালনা করেছে।

তিনি বলেন, আগামী দিনগুলোতে এসব হামলা আরো ঘন ঘন এবং আরো জোরালোভাবে চালানো হবে। এতে মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরো অস্থিতিশীল করে তুলতে পারে।

এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান ১৪ দিনের যুদ্ধবিরতির মেয়াদ আগামী ২২ এপ্রিল শেষ হওয়ার কথা রয়েছে। এই সময়ের মধ্যে শান্তিচুক্তি না হলে পরিস্থিতি আরো জটিল হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।

আরো পড়ুন : চুক্তি না হলে ইরানে ফের হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও সতর্ক করে বলেছেন, নির্ধারিত সময়ের মধ্যে কোনো চুক্তি না হলে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর সম্ভাবনা খুবই কম। এমন পরিস্থিতিতে ওয়াশিংটনের স্থানীয় সময় ২২ এপ্রিল সন্ধ্যার পর থেকেই ইরানে নতুন করে সামরিক অভিযান শুরু হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি।

বিশ্লেষকদের মতে, একদিকে সশস্ত্র গোষ্ঠীগুলোর হামলার হুমকি, অন্যদিকে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক পদক্ষেপ, এই দুইয়ের সমন্বয়ে মধ্যপ্রাচ্য আবারও বড় ধরনের সংঘাতে জড়িয়ে পড়তে পারে।

টাইমলাইন: ইরান-ইসরায়েল যুদ্ধ

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নরসিংদীতে টেক্সটাইল মিলের কেয়ারটেকারকে কুপিয়ে হত্যা

নরসিংদীতে টেক্সটাইল মিলের কেয়ারটেকারকে কুপিয়ে হত্যা

এসএসসি পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে ১৮ লাখের বেশি শিক্ষার্থী

এসএসসি পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে ১৮ লাখের বেশি শিক্ষার্থী

এবার ট্রাম্পের শ্রম সচিবের পদত্যাগ

এবার ট্রাম্পের শ্রম সচিবের পদত্যাগ

বৃষ্টিহীন ঢাকায় আজ থাকবে গরমের দাপট

বৃষ্টিহীন ঢাকায় আজ থাকবে গরমের দাপট

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App