×

মধ্যপ্রাচ্য

ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত ১৬ মার্কিন সামরিক স্থাপনা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ মে ২০২৬, ০৩:৫২ পিএম

ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত ১৬ মার্কিন সামরিক স্থাপনা

ছবি : সংগৃহীত

মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে সংঘাতে যুক্তরাষ্ট্রের অন্তত ১৬টি সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া যুক্তরাষ্ট্র-ইসরায়েল বনাম ইরান সংঘাতের সময় ইরান ও তার মিত্ররা আটটি মধ্যপ্রাচ্যের দেশে অবস্থিত অন্তত ১৬টি মার্কিন সামরিক স্থাপনায় হামলা চালায়। এতে কিছু স্থাপনা এতটাই ক্ষতিগ্রস্ত হয়েছে যে সেগুলো কার্যত ব্যবহার অযোগ্য হয়ে পড়েছে। খবর গালফ নিউজের।

প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলোর সংখ্যা ওই অঞ্চলে থাকা মার্কিন সামরিক ঘাঁটির বড় অংশজুড়েই বিস্তৃত।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ক্ষয়ক্ষতির মূল্যায়নে ভিন্নতা রয়েছে। কোথাও পুরো স্থাপনাই ধ্বংস হয়ে বন্ধ করে দেওয়ার মতো অবস্থা তৈরি হয়েছে, আবার কোথাও সামরিক কৌশলগত গুরুত্ব বিবেচনায় মেরামতযোগ্য বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

স্যাটেলাইট চিত্র বিশ্লেষণে দেখা গেছে, ইরানের প্রধান লক্ষ্য ছিল যুক্তরাষ্ট্রের উন্নত রাডার ব্যবস্থা, যোগাযোগ নেটওয়ার্ক এবং মধ্যপ্রাচ্যে মোতায়েনকৃত বিমান। এসব সরঞ্জাম অত্যন্ত ব্যয়বহুল এবং দ্রুত প্রতিস্থাপন করা কঠিন।

আরো পড়ুন : ইরান থেকে ফেরার পথেই কিউবা দখল করব: ট্রাম্প

এক কর্মকর্তা বলেন, তারা খুব হিসাব করে সবচেয়ে ব্যয়বহুল এবং সীমিত সম্পদগুলোকে লক্ষ্যবস্তু করেছে। আমাদের রাডার সিস্টেমই সবচেয়ে দামি এবং সীমিত সম্পদগুলোর একটি।

এদিকে, মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের ভারপ্রাপ্ত কম্পট্রোলার জুলস হার্স্ট তৃতীয় আইনপ্রণেতাদের জানান, ইরানের সঙ্গে এই সংঘাতে এখন পর্যন্ত মার্কিন করদাতাদের ব্যয় হয়েছে প্রায় ২৫ বিলিয়ন ডলার।

অন্যদিকে, নিউ ইয়র্ক টাইমস এর খবরে বলা হয়েছে, মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সদরদপ্তর মেরামতেই প্রায় ২০০ মিলিয়ন ডলার খরচ হতে পারে।

আমেরিকান এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানি বাহিনী কুয়েতের আলি আল সেলিম বিমান ঘাঁটি, কাতারের আল উদেইদ বিমান ঘাঁটির একটি রানওয়ে এবং উত্তর ইরাকের একটি সামরিক ঘাঁটির অস্ত্রভান্ডারেও হামলা চালিয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

যে কারণে প্রকাশ্যে দুঃখ প্রকাশ করল সিপিডি

যে কারণে প্রকাশ্যে দুঃখ প্রকাশ করল সিপিডি

প্রতিমন্ত্রীর পদমর্যাদা পেলেন আশিক চৌধুরী

প্রতিমন্ত্রীর পদমর্যাদা পেলেন আশিক চৌধুরী

চাঁদাবিডি ডটকম চালুর দিনই শীর্ষ অবস্থানে ঢাকা, জমা পড়ল যত অভিযোগ

চাঁদাবিডি ডটকম চালুর দিনই শীর্ষ অবস্থানে ঢাকা, জমা পড়ল যত অভিযোগ

হাসপাতালে আগুনে ১৪ নবজাতকের মৃত্যু

হাসপাতালে আগুনে ১৪ নবজাতকের মৃত্যু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App