×

মধ্যপ্রাচ্য

৭২০০ ওয়ার্ক ভিসা বাতিল করলো সৌদি আরব

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ মে ২০২৬, ০২:১০ পিএম

৭২০০ ওয়ার্ক ভিসা বাতিল করলো সৌদি আরব

ছবি : সংগৃহীত

শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে ৭ হাজার ২০০টির বেশি ওয়ার্ক ভিসা বাতিল করেছে সৌদি আরব। ভিসা বাতিলের পাশাপাশি আইন ভঙ্গকারী বিভিন্ন প্রতিষ্ঠানের সরকারি সেবাও স্থগিত করেছে সৌদির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়। এ তথ্য জানিয়েছে গালফ নিউজ। 

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, পর্যবেক্ষণ দল ও স্মার্ট নজরদারি ব্যবস্থার মাধ্যমে প্রায় ৯১ হাজার সন্দেহজনক ঘটনা তদন্ত করা হয়েছে। এর মধ্যে অবৈধ কর্মসংস্থানসংক্রান্ত ১৩ হাজার ৫০৯টি ঘটনায় আইন লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, অভিযুক্ত প্রতিষ্ঠানগুলোর তথ্য সৌদিকরণ কর্মসূচি ‘নিতাকাত’ এর হিসাব থেকে বাদ দেওয়া হয়েছে। এ ছাড়া ক্ষতিগ্রস্ত কর্মীদের বৈধ চাকরির সুযোগ খুঁজে দিতে মানবসম্পদ উন্নয়ন তহবিল ‘হাদাফ’ এ পাঠানো হয়েছে।

আরো পড়ুন : যুদ্ধবিরতির মেয়াদ আরো ৪৫ দিন বাড়াল লেবানন-ইসরায়েল

সৌদির মানবসম্পদ মন্ত্রণালয় আরো জানায়, ২০২৬ সালের প্রথম প্রান্তিকে বেসরকারি খাতের বিভিন্ন প্রতিষ্ঠানে প্রায় আড়াই লাখ সরেজমিন পরিদর্শন চালানো হয়। এতে প্রায় ১ লাখ ৬৮ হাজার অনিয়ম শনাক্ত করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ২ লাখ ৩০ হাজার সতর্কবার্তা জারি এবং নিয়োগ কার্যালয়গুলোতে ৩ হাজার ৫২২টি আইন লঙ্ঘনের ঘটনা নথিভুক্ত করা হয়েছে।

এদিকে অবৈধ গৃহকর্মী সেবা প্রচারের অভিযোগে সামাজিক যোগাযোগমাধ্যমের ২৩৮টি অ্যাকাউন্টের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। মানবপাচার প্রতিরোধ কার্যক্রমের অংশ হিসেবে প্রায় ৫৪ হাজার ঘটনার আগাম পরিদর্শন চালানো হয়েছে বলেও জানানো হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App