×

মধ্যপ্রাচ্য

নেতানিয়াহুর বিরুদ্ধে ইসরায়েলিদের বিক্ষোভ

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ৩১ মে ২০২৬, ০১:৩২ পিএম

নেতানিয়াহুর বিরুদ্ধে ইসরায়েলিদের বিক্ষোভ

ছবি: সংগৃহীত

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে আবারো রাজধানী তেল আবিবের সড়কে নেমে তীব্র বিক্ষোভ প্রদর্শন করেছেন দেশটির সাধারণ নাগরিকরা।

শনিবার (৩০ মে) তেল আবিবের প্রধান সড়কগুলোতে জড়ো হয়ে শত শত মানুষ এই সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেন। এ সময় আন্দোলনকারীদের হাতে যুদ্ধ বন্ধ এবং প্রধানমন্ত্রীর তাৎক্ষণিক পদত্যাগসহ নানা দাবিতে লেখা প্ল্যাকার্ড ও ব্যানার দেখা যায়। ক্ষুব্ধ নাগরিকরা বর্তমান সরকারের নীতি ও ব্যর্থতার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিয়ে চারপাশ উত্তাল করে তোলেন।

এবারের প্রতিবাদ কর্মসূচিতে অভিনবত্ব এনে বিক্ষোভকারীদের কেউ কেউ সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মুখোশ পরে প্রতীকী প্রতিবাদ জানান।

আন্দোলনকারীদের অভিযোগ, পশ্চিম তীরে দীর্ঘদিন ধরে চলমান সহিংসতায় বর্তমান সরকার পরোক্ষ ও প্রত্যক্ষভাবে সমর্থন দিয়ে যাচ্ছে। একই সাথে ক্ষোভ ঝেরে বিক্ষুব্ধ জনতা বলেন, বর্তমান প্রশাসন দেশের সাধারণ জনগণের প্রতিনিধিত্ব করছে না এবং জনস্বার্থ ক্ষুণ্ণ করে চলেছে। তাই অবিলম্বে এই ব্যর্থ প্রশাসনকে বিদায় নিয়ে নতুন নির্বাচনের দাবি জানান তারা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

সোনা ও রুপার দাম আরও কমল

সোনা ও রুপার দাম আরও কমল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App