×

মধ্যপ্রাচ্য

যুদ্ধ শেষের চূড়ান্ত ঘোষণা ইরানের, পরমাণু ইস্যুতে ফের আলোচনা

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৬ জুন ২০২৬, ০৪:৫৩ পিএম

যুদ্ধ শেষের চূড়ান্ত ঘোষণা ইরানের, পরমাণু ইস্যুতে ফের আলোচনা

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি চূড়ান্ত হওয়ার পর সোমবার (১৫ জুন) যুদ্ধের সমাপ্তি ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী ও আলোচক দলের সদস্য আব্বাস আরাঘচি।

তিনি বলেন, ওয়াশিংটনের সঙ্গে সমঝোতা স্মারকটি আগামী শুক্রবার আনুষ্ঠানিকভাবে কার্যকর হবে। পরমাণু অস্ত্র অর্জনের বিষয়ে ফের ওয়াশিংটনের সঙ্গে তেহরানের আলোচনা সম্পন্ন হয়েছে বলে উল্লেখ করেছে আলজাজিরা।

মঙ্গলবার (১৬ জুন) ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যেকার সম্ভাব্য আলোচনা দুটি পর্বে অনুষ্ঠিত হবে বলেও জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী।

দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের তথ্য অনুযায়ী, বিদেশি কূটনীতিকদের সঙ্গে এক ব্রিফিংয়ে আরাঘচি এসব মন্তব্য করেন। তবে টেলিভিশন চ্যানেলটি তার বক্তব্য সরাসরি সম্প্রচার করেনি; বরং পর্দায় লিখিত গ্রাফিকের মাধ্যমে মূল বক্তব্য তুলে ধরেছে।

আরাঘচি বলেছেন, আলোচনার দ্বিতীয় পর্যায়ে পারমাণবিক বিষয় ও নিষেধাজ্ঞা শিথিলকরণ নিয়ে আলোচনা হয়েছে। আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা দুটি পর্বে অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, প্রথমটিতে হরমুজ প্রণালির অবস্থা, যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ ও ইরানের অবকাঠামোতে যুক্তরাষ্ট্র-ইসরায়েল বোমাবর্ষণের পর পুনর্গঠনের মতো বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকবে।

পরবর্তী পর্যায়ে পারমাণবিক বিষয় এবং নিষেধাজ্ঞা শিথিলকরণের মতো বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকবে, যা একটি চূড়ান্ত চুক্তির মাধ্যমে সমাধান করা হবে বলে জানান তিনি।

আরাঘচির উদ্ধৃতি দিয়ে সম্প্রচারিত বার্তায় বলা হয়, দক্ষিণ লেবাননে ইসরায়েলের চলমান দখলদারিত্ব বা সামরিক উপস্থিতি যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারকের (এমওইউ) শর্ত লঙ্ঘনের শামিল হতে পারে।

তবে সমঝোতা স্মারকের পূর্ণাঙ্গ পাঠ এখনো প্রকাশ করা হয়নি। ফলে এতে লেবানন, আঞ্চলিক নিরাপত্তা বা ইসরায়েলের সামরিক কর্মকাণ্ড সম্পর্কিত কোনো শর্ত অন্তর্ভুক্ত রয়েছে কি না, তা এখনো স্পষ্ট নয়। ফলে আরাঘচির মন্তব্যের প্রেক্ষাপট ও আইনি ভিত্তি নিয়ে প্রশ্ন রয়ে গেছে।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

হজ প্যাকেজে বড় ছাড়

হজ প্যাকেজে বড় ছাড়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App