×

মধ্যপ্রাচ্য

ইয়েমেনের ‘স্পাইডার ম্যান’ আগ্নেয়গিরির গর্তে পড়ে নিহত

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৬ জুন ২০২৬, ০৪:৫৮ পিএম

ইয়েমেনের ‘স্পাইডার ম্যান’ আগ্নেয়গিরির গর্তে পড়ে নিহত

ছবি: সংগৃহীত

ঝুঁকিপূর্ণ পর্বতারোহণ ও অ্যাডভেঞ্চার ভিডিওর জন্য পরিচিত ইয়েমেনের এক তরুণ অভিযাত্রী আগ্নেয়গিরির গর্তে পড়ে নিহত হয়েছেন। নিহত আল-কাকা ইবনে আন্তার সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ইয়েমেনের স্পাইডার-ম্যান’ নামে পরিচিত ছিলেন।

নিহত ৩০ বছর বয়সী আল-কাকা ইবনে আন্তার দামত আগ্নেয়গিরির গর্ত এলাকায় উঁচু খাড়া পাথুরে দেয়ালে নিরাপত্তা সরঞ্জাম ছাড়া ওঠার চেষ্টা করছিলেন। এ সময় তিনি ভারসাম্য হারিয়ে প্রায় ১২০ মিটার গভীর গর্তে পড়ে যান।

সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার ঘটে যাওয়া এই দুর্ঘটনার একটি সংক্ষিপ্ত ভিডিও সামাজিক মাধ্যমে প্রকাশ করা হয়েছে। ভিডিওতে দেখা যায়, তিনি খাড়া পাথরের দেয়াল বেয়ে উপরে উঠছিলেন এবং কোনো ধরনের নিরাপত্তা সরঞ্জাম ব্যবহার করেননি। কিছুক্ষণ পর তিনি হাতের গ্রিপ হারিয়ে নিচে পড়ে যান।

উদ্ধারকারী দল, যার মধ্যে ডুবুরি ও পানি বিশেষজ্ঞরা ছিলেন, পরে তার মরদেহ উদ্ধার করে। প্রায় চার ঘণ্টা ধরে চলা অভিযান শেষে গর্তের পানির নিচে প্রায় ৩০ মিটার গভীর থেকে মরদেহ উদ্ধার করা হয়। দুর্গম ও খাড়া ভূপ্রকৃতির কারণে উদ্ধার অভিযান চালানো বেশ কষ্টকর ছিল বলে জানায় কর্তৃপক্ষ।

দামত আগ্নেয়গিরির গর্তটি একটি অনন্য প্রাকৃতিক গঠন, যার তলদেশে সালফারযুক্ত গরম পানি রয়েছে ও চারদিকে খাড়া পাথুরে দেয়াল ঘেরা।আন্তার সামাজিক মাধ্যমে ঝুঁকিপূর্ণ আরোহণের ভিডিও পোস্ট করে জনপ্রিয় হয়ে ওঠেন। তার অনেক ভিডিও ভাইরাল হতো, যেখানে তাকে প্রায়ই কোনো নিরাপত্তা সরঞ্জাম ছাড়াই খাড়া পাহাড় বা পাথরের দেয়ালে ঝুলে থাকতে দেখা যেত।

ঘটনার পর সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ অ্যাডভেঞ্চারপ্রেমীদের নিরাপত্তা সরঞ্জাম ব্যবহার এবং সতর্কতা মেনে চলার আহ্বান জানিয়েছে, যাতে ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়ানো যায়।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

খুলনা শিপইয়ার্ডে নির্মিত হচ্ছে সামুদ্রিক গবেষণা জাহাজ

খুলনা শিপইয়ার্ডে নির্মিত হচ্ছে সামুদ্রিক গবেষণা জাহাজ

স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য সময় জানালেন স্থানীয় সরকারমন্ত্রী

স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য সময় জানালেন স্থানীয় সরকারমন্ত্রী

বিশ্বকাপে মাইলফলকের সামনে মেসি

বিশ্বকাপে মাইলফলকের সামনে মেসি

ইরান যুদ্ধের পর যুক্তরাষ্ট্রের প্রভাব ও সামরিক সক্ষমতা নিয়ে নতুন প্রশ্ন

ইরান যুদ্ধের পর যুক্তরাষ্ট্রের প্রভাব ও সামরিক সক্ষমতা নিয়ে নতুন প্রশ্ন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App