×

মধ্যপ্রাচ্য

হরমুজ প্রণালি ৬০ দিনের জন্য খুলে দিল ইরান

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৯ জুন ২০২৬, ০১:৩২ পিএম

হরমুজ প্রণালি ৬০ দিনের জন্য খুলে দিল ইরান

ছবি: সংগৃহীত

পারস্য উপসাগরের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য একটি অন্তর্বর্তীকালীন ট্রানজিট বা ট্রাফিক কাঠামো ঘোষণা করেছে ইরান। এই নতুন নিয়ম অনুযায়ী, সংশ্লিষ্ট নৌ-পরিবহন অপারেটরদের হরমুজ প্রণালি অতিক্রম করার জন্য পার্সিয়ান গালফ স্ট্রেইট অথরিটির কাছে আনুষ্ঠানিক আবেদন জমা দিতে হবে।

তবে সদ্য স্বাক্ষরিত ‘ইসলামাবাদ সমঝোতা স্মারক’ অনুযায়ী, প্রথম ৬০ দিনের জন্য জাহাজ চলাচলের ক্ষেত্রে কোনো ধরনের শুল্ক বা ফি নেওয়া হবে না। এ সংক্রান্ত যাবতীয় খরচ ইরান সরকার নিজেই বহন করবে।

বৃহস্পতিবার (১৮ জুন) ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিবালয় থেকে দেওয়া এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

নিরাপত্তা কাউন্সিলের সচিবালয় জানিয়েছে, নৌ-চলাচলের বিশেষ পরিস্থিতি এবং কিছু প্রাতিষ্ঠানিক ও নিরাপত্তা ঝুঁকির কথা বিবেচনা করে জাহাজগুলোকে কর্তৃপক্ষের নির্ধারিত রুট, সময়সূচি ও যাবতীয় পরিচালনগত নির্দেশনা কঠোরভাবে মেনে চলতে হবে।

হরমুজ প্রণালি দিয়ে পর্যায়ক্রমে বাণিজ্যিক জাহাজের যাতায়াত বৃদ্ধি করার লক্ষ্যেই এই সুনির্দিষ্ট রুট ও সময়সূচি মেনে চলার বাধ্যবাধকতা দেওয়া হয়েছে। একই সাথে ট্রানজিট রুটের নিরাপত্তা নিশ্চিত করতে সমুদ্রের মাইন অপসারণসহ অন্যান্য প্রযুক্তিগত ও অতিরিক্ত সুরক্ষামূলক পদক্ষেপের বিষয়ে ইসলামাবাদ সমঝোতা স্মারকের ৫ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে এবং তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরবর্তীতে জানিয়ে দেবে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, সমঝোতা স্মারকের মূল উদ্দেশ্যগুলো সফলভাবে এগিয়ে নেওয়ার জন্য পার্সিয়ান গালফ স্ট্রেইট অথরিটিকে সব আবেদন অত্যন্ত দ্রুততার সাথে এবং অগ্রাধিকার ভিত্তিতে যাচাই-বাছাই ও প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।

হরমুজ প্রণালি দিয়ে ট্রানজিটের সার্বিক পরিচালনগত ব্যবস্থা এবং প্রযুক্তিগত প্রক্রিয়াগুলো খুব শীঘ্রই এই কর্তৃপক্ষ প্রকাশ করবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App