×

মধ্যপ্রাচ্য

ফিফা বিশ্বকাপ নিয়ে এবার মুখ খুললেন ইরানের প্রেসিডেন্ট

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ০৬:২৭ পিএম

ফিফা বিশ্বকাপ নিয়ে এবার মুখ খুললেন ইরানের প্রেসিডেন্ট

ছবি : সংগৃহীত

ফিফা ফুটবল বিশ্বকাপকে ঘিরে যুক্তরাষ্ট্রের ভূমিকার সমালোচনা করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি অভিযোগ করেন, বিশ্বকাপ আয়োজক হিসেবে যুক্তরাষ্ট্রের আচরণ দেশটির আগ্রাসী পররাষ্ট্রনীতিরই প্রতিফলন।

বুধবার (৮ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক পোস্টে পেজেশকিয়ান এ মন্তব্য করেন।

ইরানের প্রেসিডেন্ট বলেন, বিশ্বকাপ আয়োজনের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক নিয়ম ও নীতিমালা লঙ্ঘন করছে। তার অভিযোগ, দেশটি প্রতিদ্বন্দ্বীদের ওপর চাপ সৃষ্টি, নানা ধরনের বাধা তৈরি এবং প্রতারণামূলক কৌশল অনুসরণ করছে, যা তাদের সামগ্রিক পররাষ্ট্রনীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

পেজেশকিয়ান আরও বলেন, মার্কিন প্রশাসনের আচরণ তাদের তথাকথিত ‘মেগা প্লেবুক’-এর প্রতিফলন। তবে ইরান এ ধরনের নীতি প্রত্যাখ্যান করে এবং নিজেদের অধিকার ও স্বার্থ রক্ষায় দৃঢ় অবস্থানে রয়েছে।

তেহরান ও ওয়াশিংটনের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই তিনি এ মন্তব্য করেন। সম্প্রতি যুক্তরাষ্ট্র ইরানের অভ্যন্তরে ৮০টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানোর পাশাপাশি দেশটির তেল খাতের ওপর পুনরায় নিষেধাজ্ঞা আরোপ করেছে। এর পরিপ্রেক্ষিতেই বিশ্বকাপ ইস্যুতে যুক্তরাষ্ট্রের সমালোচনা করেন ইরানের প্রেসিডেন্ট।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ভেনেজুয়েলার ভূমিকম্পে প্রাণহানি ছাড়াল ৪ হাজার ৭০০

ভেনেজুয়েলার ভূমিকম্পে প্রাণহানি ছাড়াল ৪ হাজার ৭০০

ফকল্যান্ড থেকে ফুটবল! আবার মুখোমুখি আর্জেন্টিনা-ইংল্যান্ড

ফকল্যান্ড থেকে ফুটবল! আবার মুখোমুখি আর্জেন্টিনা-ইংল্যান্ড

সাগরে লঘুচাপ, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

সাগরে লঘুচাপ, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ফের ইরানের বন্দর অবরুদ্ধ করল যুক্তরাষ্ট্র

ফের ইরানের বন্দর অবরুদ্ধ করল যুক্তরাষ্ট্র

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App