×

মধ্যপ্রাচ্য

মোজতবা খামেনি

বাবার ‘নিষ্পাপ রক্তের’ প্রতিশোধ নেওয়া হবে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ০৬:১৪ পিএম

বাবার ‘নিষ্পাপ রক্তের’ প্রতিশোধ নেওয়া হবে

ছবি : সংগৃহীত

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির শেষ বিদায়ে জনগণের ব্যাপক উপস্থিতির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন দেশটির বর্তমান সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি। একই সঙ্গে তিনি তার বাবার হত্যাকাণ্ডের জন্য দায়ীদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন।

শনিবার (১১ জুলাই) দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

আলি খামেনির জানাজা ও দাফন শেষে দেওয়া এক বার্তায় মোজতবা খামেনি বলেন, ইরান ও ইরাকে লাখো মানুষের অংশগ্রহণ শহিদ নেতার প্রতি জনগণের গভীর শ্রদ্ধা ও সমর্থনের বহিঃপ্রকাশ। তিনি বলেন, ‘শহিদ নেতা এবং সাম্প্রতিক সংঘাতে নিহত সব শহিদের রক্তের প্রতিশোধ নেওয়া হবে।’

তিনি আরও বলেন, তেহরান, কোম, মাশহাদ, নাজাফ ও কারবালাসহ বিভিন্ন শহরে মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল ঐতিহাসিক এবং তা শত্রুদের জন্য স্পষ্ট বার্তা বহন করে।

বাবাকে উদ্দেশ করে দেওয়া বার্তায় মোজতবা খামেনি বলেন, ‘অশ্রুসিক্ত হৃদয়ে আপনাকে বিদায় জানাচ্ছি। আমরা প্রতিশ্রুতি দিচ্ছি, আপনার আদর্শ ও দেখানো পথে অটল থাকব। কোনো বাধা বা কষ্ট আমাদের সেই পথ থেকে বিচ্যুত করতে পারবে না।’

তিনি আরও দাবি করেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনের ফলে নিহত নেতা ও অন্যান্য ব্যক্তিদের রক্তের বিচার নিশ্চিত করা হবে। তার ভাষায়, এ প্রতিশোধ কেবল সরকারের নয়, বরং জাতির অঙ্গীকার। তিনি বলেন, দায়ীদের জবাবদিহির মুখোমুখি হতেই হবে এবং এ অঙ্গীকার বাস্তবায়ন সময়ের ব্যাপার মাত্র।

মোজতবা খামেনি আরও বলেন, এ প্রতিশ্রুতি কোনো ব্যক্তি বা নির্দিষ্ট কর্মকর্তার ওপর নির্ভরশীল নয়। তারা থাকুন বা না থাকুন, এই অঙ্গীকার বাস্তবায়িত হবে এবং বিশ্বের স্বাধীনতাকামী মানুষও এতে নিজ নিজ ভূমিকা পালন করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কুড়িগ্রামে ৩ দিনব্যাপী সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ শুরু

কুড়িগ্রামে ৩ দিনব্যাপী সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ শুরু

শেখ হাসিনার বিচার বাস্তবায়ন না হলে বিএনপির পতন ঘটাবো

নাসীরুদ্দীন পাটওয়ারী শেখ হাসিনার বিচার বাস্তবায়ন না হলে বিএনপির পতন ঘটাবো

আলমারিতে বিষাক্ত সাপ, পেঁয়াজ নিতে গিয়ে প্রাণ গেল গৃহবধূর

আলমারিতে বিষাক্ত সাপ, পেঁয়াজ নিতে গিয়ে প্রাণ গেল গৃহবধূর

বন্যায় মৃত্যু বেড়ে ৫১, ৭ জেলায় ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ

বন্যায় মৃত্যু বেড়ে ৫১, ৭ জেলায় ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App