×

মধ্যপ্রাচ্য

বাংলাদেশিরাও পাবেন আমিরাতে ৫ বছরের মাল্টিপল ভিসা

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ০৯:৪৬ পিএম

বাংলাদেশিরাও পাবেন আমিরাতে ৫ বছরের মাল্টিপল ভিসা

ফাইল ছবি

বাংলাদেশসহ বিশ্বের সব দেশের নাগরিকদের জন্য পাঁচ বছরের মাল্টিপল ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। একবার এ ভিসা পাওয়ার পর পাঁচ বছরে যতবার ইচ্ছে দেশটিতে ভ্রমণ করতে পারবেন পর্যটকরা।

এজন্য নতুন করে ভিসার আবেদন করতে হবে না ভ্রমণকারীকে। এসব তথ্য জানিয়েছে দেশটির জেনারেল ডিরেক্টরেট অব আইডেন্টিটি অ্যান্ড ফরেইনার্স অ্যাফেয়ার্স (জিডিআরএফএ)।

একজন ব্যক্তি প্রতিবার ভ্রমণে সর্বোচ্চ ৯০ দিন দেশটিতে অবস্থান করতে পারবেন। এক বছরে সর্বোচ্চ ১৮০ দিন দেশটিতে অবস্থান করতে পারবেন ভ্রমণকারীরা।

তবে এ ভিসা পেতে কিছু শর্ত মানতে হবে আবেদনকারীকে। এর মধ্যে রয়েছে, আবেদনকারীর ব্যাংকে ৬ মাসের জন্য বাংলাদেশি মুদ্রায় কমপক্ষে ৫ লাখ টাকা থাকতে হবে।

কিন্তু ভিসা আবেদনের জন্য গুনতে হবে মোটা অঙ্কের অর্থ। ভিসা ফি হিসেবে দিতে হবে ৩ হাজার ৭১৩ আমিরাতি দিরহাম। বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ লাখ ২৭ হাজার টাকা। আরব আমিরাতের ডিজিটাল প্ল্যাটফর্ম ও স্মার্ট অ্যাপ্লিকেশনের মাধ্যমে যে কোনো সময় এ আবেদন করা যাবে।

এ ছাড়া কাস্টমার হ্যাপিনেস সেন্টার এবং আমের সার্ভিস সেন্টারের মাধ্যমেও এ ভিসা আবেদন করা যাবে। জানা গেছে, পর্যটকের সংখ্যা বাড়াতেই এমন পদক্ষেপ নিয়েছে আবুধাবি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App