×

মধ্যপ্রাচ্য

সৌদি যুবরাজের মৃত্যু হয় মদ্যপান ও নেশাদ্রব্য সেবনে

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৪ জুলাই ২০২৬, ০৫:৪২ পিএম

সৌদি যুবরাজের মৃত্যু হয় মদ্যপান ও নেশাদ্রব্য সেবনে

ফাইল ছবি

সৌদি আরবের রাজ পরিবারের সদস্য ও যুবরাজ আব্দুল্লাহ বিন আব্দুলআজিজ বিন জালাই আল সৌদকে গত বছর লন্ডনের একটি বিলাশবহুল ফ্লাট থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। মাত্র ২৯ বছর বয়সী এ যুবরাজের মৃত্যু ওই সময় অনেক প্রশ্নের জন্ম দেয়।

অবশেষে দীর্ঘ তদন্তের পর জানা গেছে মদ্যপান ও নেশাদ্রব্য সেবনের কারণে হার্ট অ্যাটাকে এই যুবরাজের মৃত্যু হয়েছে। তাকে ফ্লাটের বাথরুম থেকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করা হয়েছিল। ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজ জানিয়েছে, করনার অফিস যুবরাজের মৃত্যুর কারণটি নিশ্চিত করেছে।

২০২৫ সালের ২৫ নভেম্বর লন্ডনের ম্যারিয়ট হোটেল কেনসিংটোন থেকে আব্দুল্লাহ বিন ফাহাদের মরদেহ উদ্ধার করা হয়। হোটেলের এক ক্লিনার তার ৬০০ পাউন্ডের স্যুইট রুমে গিয়ে দেখেন রুমটি লক করা। এরপর হোটেলের কর্মীরা দ্রুত সময়ে ইমার্জেন্সি সার্ভিসকে খবর দেন। কিন্তু এর মধ্যেই অনেক দেরি হয়ে যায়। প্যারামেডিকরা এসে যুবরাজকে আর বাঁচাতে পারেননি।

পরীক্ষা-নিরীক্ষায় দেখা গেছে এ যুবরাজ মদপান করেছিলেন। এরপর তার হার্টঅ্যাটাক হয়। এরসঙ্গে তিনি অন্য আরও নেশাদ্রব্য সেবন করেন। এতে তার শরীরে প্রতি ১০০ মিলিলিটারে ২২২ মিলিগ্রাম টক্সিকোলজি পাওয়া যায়।

পরীক্ষায় আরও দেখা গেছে তার শরীরে কোনো রোগ ছিল না। কিন্তু অতিরিক্ত মাদক সেবনের কারণে তার হার্ট বন্ধ হয়ে যায় এবং এতে তার মৃত্যু হয়।

সূত্র: স্কাই নিউজ

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App