×

মধ্যপ্রাচ্য

ট্রাম্পের ‘আলোচনা শুরুর’ দাবি নাকচ করে দিলো ইরান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৬, ০৯:৫৮ এএম

ট্রাম্পের ‘আলোচনা শুরুর’ দাবি নাকচ করে দিলো ইরান

ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানের সঙ্গে নতুন করে আলোচনা শুরু হওয়ার দাবিকে সরাসরি প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কোনো বৈঠক তো নয়ই, অদূর ভবিষ্যতেও ওয়াশিংটনের সঙ্গে নতুন করে আলোচনায় বসার কোনো পরিকল্পনা নেই।

রোববার প্রেসিডেন্টের সরকারি বিমান এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, ৪ আগস্ট থেকে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের মধ্যে নতুন দফার আলোচনা শুরু হবে। তিনি জানান, সম্ভাব্য আলোচনায় ইরানের পরমাণু কর্মসূচির পাশাপাশি হরমুজ প্রণালিতে আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচলও গুরুত্ব পাবে।

তবে ট্রাম্পের ওই বক্তব্যের একদিনের মধ্যেই তা নাকচ করে দেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘায়েই। সোমবার তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা শুরু হচ্ছে না এবং শিগগিরই এমন কোনো বৈঠকের সময়সূচিও নির্ধারিত হয়নি।

তিনি আরও জানান, আসন্ন দিনগুলোতে কোনো বিদেশি প্রতিনিধি দলকে আতিথ্য দেওয়া কিংবা ইরানি প্রতিনিধি দলকে বিদেশে পাঠানোরও কোনো পরিকল্পনা সরকারের নেই।

ইসমাইল বাঘায়েই বলেন, ইরানের আলোচক দলের গুরুত্বপূর্ণ সদস্য এবং পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি বর্তমানে দেশের বাইরে রয়েছেন। তার অনুপস্থিতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো বৈঠক আয়োজনের প্রশ্নই ওঠে না।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা রয়টার্সকে জানান, ধর্মীয় তীর্থযাত্রায় বর্তমানে ইরাকে অবস্থান করছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। চলতি সপ্তাহে তার দেশে ফেরার সম্ভাবনাও নেই।

এর আগে ট্রাম্প সাংবাদিকদের বলেন, যুক্তরাষ্ট্র যে কোনো সময় আলোচনায় বসতে প্রস্তুত। তিনি বলেন, ‘আমি একটি চুক্তি চাই। কারণ আমি মানুষ হত্যা করতে চাই না। চুক্তি না হলে বহু মানুষের প্রাণহানি ঘটতে পারে, আর আমরা সেটি চাই না।’

ট্রাম্পের এমন মন্তব্যের পর ইরানের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া স্পষ্ট করে দিয়েছে যে, দুই দেশের মধ্যে নতুন করে কূটনৈতিক সংলাপ শুরুর বিষয়ে আপাতত কোনো অগ্রগতি নেই।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফের বাড়ল জ্বালানি তেলের দাম

ফের বাড়ল জ্বালানি তেলের দাম

১৭ দিনের যুদ্ধে আমেরিকাকে কাঁপিয়ে দিয়েছে

ইরানের সামরিক উপদেষ্টা ১৭ দিনের যুদ্ধে আমেরিকাকে কাঁপিয়ে দিয়েছে

এনসিপি নেতার বিরুদ্ধে সাইবার আইনে মামলা

প্রধানমন্ত্রীকে নিয়ে পোস্ট এনসিপি নেতার বিরুদ্ধে সাইবার আইনে মামলা

চুক্তি স্বাক্ষরের জন্য এটাই ইরানের শেষ সুযোগ

ডোনাল্ড ট্রাম্প চুক্তি স্বাক্ষরের জন্য এটাই ইরানের শেষ সুযোগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App