×

মধ্যপ্রাচ্য

পুলিশের গুলিতে নিহত সেনা সদস্য

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫১ এএম

পুলিশের গুলিতে নিহত সেনা সদস্য

ছবি : সংগৃহীত

ইসরাইলের মধ্যাঞ্চলীয় শহর নেতানিয়ায় পুলিশের গুলিতে এক ইসরাইলি সেনা সদস্য নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার (৫ সেপ্টেম্বর) শহরের কিরিয়াত হাশারোন এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম।

পুলিশের ভাষ্য, কিরিয়াত হাশারোন এলাকায় এক ব্যক্তি রাইফেল নিয়ে গুলি চালাচ্ছেন—এমন খবর পেয়ে তারা ঘটনাস্থলে যায়। সেখানে পৌঁছানোর পর ওই ব্যক্তি পুলিশ সদস্যদের লক্ষ্য করে গুলি চালান বলে দাবি পুলিশের।

পরে পুলিশ পাল্টা গুলি চালালে ওই ব্যক্তি নিহত হন। ঘটনায় আর কেউ আহত হয়েছেন বলে তাৎক্ষণিকভাবে কোনো খবর পাওয়া যায়নি।

ইসরাইলি দৈনিক ইদিওথ আহরোনোথ জানিয়েছে, গুলি চালানো ব্যক্তি একজন সেনা সদস্য ছিলেন। ঘটনার পেছনে কী কারণ ছিল এবং তার উদ্দেশ্য কী—তা খুঁজে বের করতে তদন্ত শুরু করেছে পুলিশ।

দেশটির সরকারি সম্প্রচারমাধ্যম কেএএন জানিয়েছে, ওই সেনা শহরের বিভিন্ন এলাকায় চলাফেরার সময় গুলি চালাচ্ছিলেন। তবে তিনি কেন গুলি চালিয়েছিলেন, সে বিষয়ে এখনো কোনো ব্যাখ্যা দেয়নি পুলিশ।

ঘটনার কারণ ও উদ্দেশ্য সম্পর্কে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিস্তারিত তথ্য নিশ্চিত হওয়া যাচ্ছে না।

তথ্যসূত্র: আনাদোলু

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাবাকে নিয়ে আবেগঘন বার্তা দিলেন রাষ্ট্রপতির মেয়ে

বাবাকে নিয়ে আবেগঘন বার্তা দিলেন রাষ্ট্রপতির মেয়ে

আজ যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

আজ যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

বিনা সুদে মিলবে ঋণ, পাবেন যেভাবে

বিনা সুদে মিলবে ঋণ, পাবেন যেভাবে

আজ প্রথম সফরে ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

আজ প্রথম সফরে ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App