×

মধ্যপ্রাচ্য

রিয়াদ ও দাম্মাম রুটে ১৮ অক্টোবর পর্যন্ত বিমানের ফ্লাইট স্থগিত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ০৬:২৬ পিএম

রিয়াদ ও দাম্মাম রুটে ১৮ অক্টোবর পর্যন্ত বিমানের ফ্লাইট স্থগিত

ছবি : সংগৃহীত

সৌদি আরবে বিমানবন্দরগুলোতে হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে যাত্রীদের নিরাপত্তার স্বার্থে ঢাকা থেকে রিয়াদ ও দাম্মামগামী সব ফ্লাইট আগামী ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

বৃহস্পতিবার বিকেলে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিমান জানায়, এসব রুটে ফ্লাইট পরিচালনার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত ও নতুন সময়সূচি যথাসময়ে জানানো হবে।

জরুরি প্রয়োজনে যাত্রীরা সৌদি আরবের জেদ্দা ও মদিনা আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে দেশটিতে যাতায়াত করতে পারবেন। যাত্রীদের চাহিদা বিবেচনায় মদিনা রুটে বোয়িং ৭৮৭ উড়োজাহাজের পরিবর্তে বোয়িং ৭৭৭ যুক্ত করা হয়েছে। এতে প্রতিটি ফ্লাইটে আসনসংখ্যা ১৪৮টি বেড়েছে। পাশাপাশি জেদ্দা রুটে অতিরিক্ত তিনটি ফ্লাইট পরিচালনার ব্যবস্থা করেছে বিমান।

টিকিট ও ভ্রমণসংক্রান্ত তথ্যের জন্য যাত্রীদের নিকটস্থ বিমান সেলস সেন্টারে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে।

এদিকে, দেশের আরেক বেসরকারি উড়োজাহাজ সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্সও ঢাকা-রিয়াদ রুটে আগামী ২১ অক্টোবর পর্যন্ত সব ফ্লাইট বাতিল করেছে।

ঢাকা থেকে পাঁচ দিনে বাতিল ১০৩ ফ্লাইট, ভোগান্তিতে ১৫ হাজারের বেশি যাত্রী

সৌদি আরবের রিয়াদ, দাম্মামসহ কয়েকটি বিমানবন্দরে গত শনিবার থেকে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতিদের হামলার ঘটনায় ফ্লাইট চলাচল ব্যাহত হচ্ছে। এর প্রভাবে ঢাকা থেকে গত পাঁচ দিনে মোট ১০৩টি সরাসরি ও ট্রানজিট ফ্লাইট বাতিল বা স্থগিত করা হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন ১৫ হাজার ৭৭৯ জন যাত্রী।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, বাতিল বা স্থগিত হওয়া ফ্লাইটের মধ্যে ৪২টি সরাসরি এবং ৬১টি ট্রানজিট ফ্লাইট।

সরাসরি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১৭টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ১০টি, সৌদিয়া এয়ারলাইন্সের আটটি এবং রিয়াদ এয়ারের সাতটি ফ্লাইট রয়েছে।

অন্যদিকে, বাতিল হওয়া ট্রানজিট ফ্লাইটের মধ্যে সবচেয়ে বেশি ইন্ডিগো এয়ারলাইন্সের। ভারতীয় এই সংস্থার ২২টি ফ্লাইট বাতিল হয়েছে। এ ছাড়া এমিরেটসের ১৪টি, কাতার এয়ারওয়েজের আটটি, সালাম এয়ারের সাতটি, ফ্লাইদুবাইয়ের ছয়টি, এয়ার ইন্ডিয়ার তিনটি এবং ইজিপ্টএয়ারের একটি ফ্লাইট বাতিল করা হয়েছে।

গত শনিবার থেকে ইয়েমেনের হুতি গোষ্ঠী সৌদি আরবের রিয়াদ ও দাম্মাম বিমানবন্দরে দফায় দফায় হামলা চালিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, শনিবার দুপুর সোয়া ৩টার দিকে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে চালানো হামলাটি সাম্প্রতিক সময়ে সৌদি আরবে সবচেয়ে প্রাণঘাতী হামলা হিসেবে উল্লেখ করা হয়েছে। এসব হামলায় এখন পর্যন্ত বিভিন্ন দেশের ১৩ জন নিহত এবং ৩০৮ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে দুজন এবং আহতদের মধ্যে ২৭ জন বাংলাদেশি রয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নতুন দায়িত্ব পেলেন ডেপুটি স্পিকার

নতুন দায়িত্ব পেলেন ডেপুটি স্পিকার

সংসদ প্রাঙ্গণ পরিদর্শন প্রধানমন্ত্রীর, দিলেন যেসব নির্দেশনা

সংসদ প্রাঙ্গণ পরিদর্শন প্রধানমন্ত্রীর, দিলেন যেসব নির্দেশনা

জামায়াত নেতার গাড়ি ভাঙচুর: এবি পার্টির নেতা সামদানীকে অব্যাহতি

জামায়াত নেতার গাড়ি ভাঙচুর: এবি পার্টির নেতা সামদানীকে অব্যাহতি

মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী নিয়োগ, আবেদন করবেন যেভাবে

মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী নিয়োগ, আবেদন করবেন যেভাবে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App