×

মধ্যপ্রাচ্য

ইরানে পারমাণবিক অস্ত্র ব্যবহারের পরিকল্পনা নেই: ট্রাম্প

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ০৩:২৫ পিএম

ইরানে পারমাণবিক অস্ত্র ব্যবহারের পরিকল্পনা নেই: ট্রাম্প

ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন। তিনি বলেছেন, ইরানের বিরুদ্ধে এমন অস্ত্র ব্যবহারের প্রয়োজন যুক্তরাষ্ট্রের নেই।

বৃহস্পতিবার মার্কিন সংবাদমাধ্যম নিউজম্যাক্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এসব কথা বলেন। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর ইরানের বিরুদ্ধে এই বোমা ব্যবহারের বিষয়টি তার প্রশাসন বিবেচনা করছে; এমন প্রতিবেদন সম্পর্কে জানতে চাইলে তিনি বোমাটির প্রকৃতি ব্যাখ্যা করেন।

ট্রাম্প বলেন, ‘মাদার অব অল বম্বস’ পারমাণবিক বোমা নয়। এটি কেবল অত্যন্ত বড় একটি বোমা।’ তিনি আরও বলেন, ‘এটি একটি বিশাল বোমা, কিন্তু পারমাণবিক নয়।’

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে কি না; এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘না, আমি পারমাণবিক অস্ত্র ব্যবহার করব না। আমাদের তা করার প্রয়োজন নেই।’

সাক্ষাৎকারে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওপর তার আস্থা রয়েছে কি না, সে বিষয়েও প্রশ্ন করা হয়। জবাবে ট্রাম্প বলেন, ‘সত্যি বলতে, আমি কাউকেই বিশ্বাস করি না।’ তিনি আরও বলেন, ‘আমি কাউকেই বিশ্বাস করি না। রাজনীতির জগতে আমি কাউকে বিশ্বাস করি না।’

ট্রাম্পের এই বক্তব্য এমন এক সময়ে এল, যখন ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অবস্থান এবং সামরিক পদক্ষেপের সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে। তবে সাক্ষাৎকারে তিনি পারমাণবিক অস্ত্র ব্যবহারের সম্ভাবনা সরাসরি নাকচ করে দেন এবং প্রচলিত বোমা ও পারমাণবিক অস্ত্রের মধ্যে পার্থক্য তুলে ধরেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পূজার নিরাপত্তায় সিসি ও বডি ক্যামেরায় নজরদারি করা হচ্ছে

পূজার নিরাপত্তায় সিসি ও বডি ক্যামেরায় নজরদারি করা হচ্ছে

কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষায় গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ : শিক্ষামন্ত্রী

কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষায় গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ : শিক্ষামন্ত্রী

এবার জেন-জি আন্দোলনে উত্তাল আলবেনিয়া

এবার জেন-জি আন্দোলনে উত্তাল আলবেনিয়া

সেপ্টেম্বরে দায়িত্ব পালনকালে আক্রমণের শিকার ৪৩ সাংবাদিক

সেপ্টেম্বরে দায়িত্ব পালনকালে আক্রমণের শিকার ৪৩ সাংবাদিক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App