×

মধ্যপ্রাচ্য

সৌদিতে রেড অ্যালার্ট জারি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ১২:২৭ পিএম

সৌদিতে রেড অ্যালার্ট জারি

ছবি : সংগৃহীত

সৌদি আরবের চারটি অঞ্চলে ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়ে রেড অ্যালার্ট জারি করেছে দেশটির ন্যাশনাল সেন্টার ফর মেটিওরোলজি (এনসিএম)। রোববার (১৮ অক্টোবর) জারি করা এ সতর্কতায় বজ্রসহ বৃষ্টিপাতের কারণে আকস্মিক বন্যার আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

সতর্কতার আওতায় রয়েছে জাজান, আসির, আল-বাহা ও মক্কা অঞ্চলের কিছু এলাকা। এসব স্থানে মাঝারি থেকে ভারি বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি শিলাবৃষ্টি ও শক্তিশালী বাতাস বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এসব বাতাসের কারণে ধুলিঝড়ও সৃষ্টি হতে পারে।

এনসিএমের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, চার অঞ্চলের বেশ কয়েকটি এলাকায় অস্থিতিশীল আবহাওয়া বিরাজ করতে পারে। ভারি বৃষ্টিপাতের ফলে নিচু এলাকা প্লাবিত হওয়া এবং আকস্মিক বন্যার ঝুঁকি রয়েছে।

এ ছাড়া জাজান, আসির, আল-বাহা ও মক্কার কিছু অংশ এবং পূর্বাঞ্চলীয় প্রদেশের উপকূলীয় এলাকায় কুয়াশা পড়তে পারে। এতে সড়কে দৃশ্যমানতা কমে যাওয়ার আশঙ্কা রয়েছে।

বিভিন্ন শহরে তাপমাত্রার পূর্বাভাস

সৌদি আরবের বিভিন্ন শহরে তাপমাত্রাও তুলনামূলক বেশি থাকতে পারে। পূর্বাভাস অনুযায়ী, দাম্মামে সর্বোচ্চ তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াস হতে পারে। মক্কায় ৩৯ ডিগ্রি এবং রিয়াদ ও বুরাইদাহতে ৩৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে।

মদিনায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি এবং জেদ্দা ও জাজানে ৩৬ ডিগ্রি সেলসিয়াস হতে পারে। হেইলে ৩৩ ডিগ্রি, আরার, সাকাকা ও নাজরানে ৩২ ডিগ্রি এবং তাবুকে ২৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পূর্বাভাস দেওয়া হয়েছে।

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পার্বত্য এলাকাগুলোতে তুলনামূলক কম তাপমাত্রা থাকতে পারে। আভায় সর্বোচ্চ তাপমাত্রা ২৫ ডিগ্রি এবং আল-বাহায় ২৪ ডিগ্রি সেলসিয়াস হতে পারে।

আর্দ্রতা বাড়ার পূর্বাভাস

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আভা, আল-বাহা ও জাজানে বাতাসের আর্দ্রতা ৯০ শতাংশ পর্যন্ত পৌঁছাতে পারে। জেদ্দা ও দাম্মামে তা ৮৫ শতাংশ এবং মক্কায় ৮০ শতাংশ হতে পারে।

এ ছাড়া তাবুক, আরার ও সাকাকায় আর্দ্রতা ৭০ শতাংশ, মদিনা ও হেইলে ৫৫ শতাংশ, রিয়াদ ও নাজরানে ৩৫ শতাংশ এবং বুরাইদাহতে ৩০ শতাংশ পর্যন্ত থাকতে পারে।

সূত্র: গালফ নিউজ

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইশরাককে নিয়ে সোহেল তাজের বার্তা

ইশরাককে নিয়ে সোহেল তাজের বার্তা

ইশরাকের বিষয়ে যা বললেন আইনমন্ত্রী

ইশরাকের বিষয়ে যা বললেন আইনমন্ত্রী

ইশরাকের পদত্যাগপত্র প্রস্তুত, যেকোনো সময় জমা

ইশরাকের পদত্যাগপত্র প্রস্তুত, যেকোনো সময় জমা

টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাংক ও শেয়ারবাজার

টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাংক ও শেয়ারবাজার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App