×

মধ্যপ্রাচ্য

সৌদি আরবের মক্কায় আকস্মিক বন্যার তাণ্ডব

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ১১:২১ পিএম

সৌদি আরবের মক্কায় আকস্মিক বন্যার তাণ্ডব

ছবি : সংগৃহীত

সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় আকস্মিক বন্যায় স্রোতে ভেসে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তিন শিশু পানির স্রোতে ভেসে যায়। তাদের মধ্যে একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে, একজনের মরদেহ উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। অন্য শিশুটির সন্ধানে তল্লাশি চলছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) ভারী বৃষ্টির পর পাহাড়ি ঢল ও আকস্মিক বন্যায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে সৌদি সিভিল ডিফেন্সের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। অভিযানে একজন শিশুকে জীবিত উদ্ধার করা হয়। পরে আরেক শিশুর মরদেহ উদ্ধার করা হলেও তৃতীয় শিশুটির সন্ধান পাওয়া যায়নি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে সৌদি সিভিল ডিফেন্স ঘটনার সত্যতা নিশ্চিত করে শোক প্রকাশ করেছে। একই সঙ্গে বৈরী আবহাওয়া ও দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে নাগরিক, প্রবাসী এবং দর্শনার্থীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

সিভিল ডিফেন্স জানিয়েছে, পাহাড়ি ঢল ও আকস্মিক বন্যার স্রোত অত্যন্ত দ্রুতগতির ও বিপজ্জনক হতে পারে। এ কারণে সবাইকে নদী, উপত্যকা, পানিপ্রবাহের নালা এবং নিচু এলাকা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

এ ছাড়া দুর্ঘটনা এড়াতে সরকারি নিরাপত্তা নির্দেশনা কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

সূত্র: গালফ নিউজ

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্রীষ্মের আগেই চার হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন সম্ভব

বিদ্যুৎ প্রতিমন্ত্রী গ্রীষ্মের আগেই চার হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন সম্ভব

সৌদি আরবের মক্কায় আকস্মিক বন্যার তাণ্ডব

সৌদি আরবের মক্কায় আকস্মিক বন্যার তাণ্ডব

যুক্তরাষ্ট্র থেকে এলো ১ লাখ ৭৫ হাজার টন গম

যুক্তরাষ্ট্র থেকে এলো ১ লাখ ৭৫ হাজার টন গম

৩১ অক্টোবর জামায়াতের লংমার্চ

৩১ অক্টোবর জামায়াতের লংমার্চ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App