×

মধ্যপ্রাচ্য

এক বিমানবন্দরে কয়েক ঘণ্টায় চার দফা হামলা হুথিদের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ০২:১০ পিএম

এক বিমানবন্দরে কয়েক ঘণ্টায় চার দফা হামলা হুথিদের

ছবি : সংগৃহীত

ইয়েমেনের পূর্বাঞ্চলীয় হাদরামাউত প্রদেশের রাজধানী মুকাল্লার আল-রাইয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে কয়েক ঘণ্টার মধ্যে চার দফা হামলা চালানোর অভিযোগ উঠেছে বিদ্রোহী গোষ্ঠী হুথিদের বিরুদ্ধে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) ভোরে ইয়েমেনের সেনাবাহিনী এ তথ্য জানিয়েছে।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে সংশ্লিষ্ট সংবাদমাধ্যম ‘সেপ্টেম্বর নেট’-এর প্রতিবেদনে বলা হয়, সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল মাজেদ আল-নুজাইলি জানিয়েছেন, আল-রাইয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে চতুর্থবারের মতো হামলা চালিয়েছে হুথিরা।

এক বিবৃতিতে তিনি বলেন, ইয়েমেনের জনগণকে অবরুদ্ধ করে রাখার উদ্দেশ্যেই বিমানবন্দরটিতে হামলা চালানো হচ্ছে।

আল-রাইয়ান ইয়েমেনের অন্যতম গুরুত্বপূর্ণ বেসামরিক বিমানবন্দর। হাদরামাউতসহ দেশটির বিভিন্ন প্রদেশের লাখ লাখ মানুষ যাতায়াতের জন্য এই বিমানবন্দরের ওপর নির্ভরশীল। তবে সর্বশেষ হামলার বিষয়ে হুথিদের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এর আগে বুধবার হাদরামাউত প্রদেশের এই বিমানবন্দর লক্ষ্য করে তিনটি ড্রোন দিয়ে হামলা চালানো হয় বলে খবর প্রকাশ করে আনাদোলু। সংবাদমাধ্যমটির এক সংবাদদাতার বরাতে বলা হয়, গত জুলাইয়ে সামরিক উত্তেজনা নতুন করে শুরু হওয়ার পর বিমানবন্দরটিতে এটিই ছিল প্রথম হামলা।

এদিকে, ইয়েমেনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সাবা জানিয়েছে, দেশটির দক্ষিণাঞ্চলের এডেন আন্তর্জাতিক বিমানবন্দরেও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুথিরা। তবে হামলার বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

স্থানীয় বাসিন্দারা আনাদোলুকে জানিয়েছেন, এডেন বিমানবন্দরের কাছাকাছি এলাকায় তাঁরা বিকট বিস্ফোরণের শব্দ শুনেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘নাগরিকদের জীবন নিয়ে তামাশা করার অধিকার কারও নেই’

সাজেক পরিস্থিতি নিয়ে জামায়াত আমির ‘নাগরিকদের জীবন নিয়ে তামাশা করার অধিকার কারও নেই’

বুকে ব্যথা নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান সিসিইউতে

বুকে ব্যথা নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান সিসিইউতে

দেড় মিনিটে মন্ত্রীকে ৩৫ বার ‘স্যার’ বলে ভাইরাল ইউএনও

দেড় মিনিটে মন্ত্রীকে ৩৫ বার ‘স্যার’ বলে ভাইরাল ইউএনও

পে-স্কেলে শিক্ষকদের বেতন প্রাপ্তির সম্ভাব্য সময় জানাল অর্থ মন্ত্রণালয়

পে-স্কেলে শিক্ষকদের বেতন প্রাপ্তির সম্ভাব্য সময় জানাল অর্থ মন্ত্রণালয়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App