×

শোক

সিকদার গ্রুপের এমডি রন হক সিকদার মারা গেছেন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ মে ২০২৬, ০৮:৫১ পিএম

সিকদার গ্রুপের এমডি রন হক সিকদার মারা গেছেন

ছবি: সংগৃহীত

সিকদার গ্রুপ অব কোম্পানিজের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রন হক সিকদার মারা গেছেন।

সোমবার (৪ মে) সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

পরিবারের ঘনিষ্ঠজনরা জানান, গত সপ্তাহে তিনি লিভার সংক্রান্ত জটিলতায় হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

প্রসঙ্গত, রন হক সিকদার মূলত রিয়েল এস্টেট, ব্যাংকিং, এবং বিদ্যুৎ উৎপাদনসহ বিভিন্ন খাতের সমন্বয়ে গঠিত বৃহৎ শিল্পগোষ্ঠী সিকদার গ্রুপের অন্যতম শীর্ষ পরিচালক ছিলেন। তিনি এবং তার ভাই দিপু হক সিকদার বিভিন্ন সময়ে গুরুতর অভিযোগ ও বিতর্কের মুখোমুখি হয়েছিলেন।

এক্সিম ব্যাংকের কর্মকর্তাদের ওপর গুলি ও নির্যাতনের অভিযোগ ছিল রন হক সিকদারের বিরুদ্ধে। এছাড়া ক্রেডিট কার্ডের মাধ্যমে বিদেশে শত কোটি টাকা পাচারের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) তার বিরুদ্ধে মামলা করেছিলো, যাতে ঢাকা পূর্বাচলে তার নামে থাকা ১০০ একর জমি বাজেয়াপ্তের নির্দেশ দিয়েছিলো আদালত।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App