×

গান

‘গানে গানে ঈদ আনন্দ’ মাতাবেন আঁখি আলমগীর ও তাসনিম আনিকা

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৮ মার্চ ২০২৬, ০২:১৫ পিএম

‘গানে গানে ঈদ আনন্দ’ মাতাবেন আঁখি আলমগীর ও তাসনিম আনিকা

ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জমজমাট আয়োজন নিয়ে হাজির হচ্ছে বৈশাখী টেলিভিশন। দর্শকদের বিনোদনে সাজানো বিশেষ সংগীতানুষ্ঠান ‘গানে গানে ঈদ আনন্দ’-এ অংশ নেবেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আঁখি আলমগীর ও তাসনিম আনিকা।

ঈদের আনন্দকে আরো রঙিন করতে অনুষ্ঠানটি টানা ৭ দিন প্রতিদিন সকাল ১১টায় সম্প্রচারিত হবে। এতে দেশের একাধিক শিল্পীর পরিবেশনায় তৈরি হবে বৈচিত্র্যময় সংগীত আয়োজন।

লিটু সোলায়মানের প্রযোজনায় অনুষ্ঠানে আঁখি আলমগীর ও তাসনিম আনিকার পাশাপাশি আরও অংশ নেবেন সাব্বির, লুইপা, আশিক, কানিজ খন্দকার মিতু, নিশি শ্রাবনী, রাজীব, আতিয়া আনিসা, লিটা সরকার, কামরুজ্জামান রাব্বী ও ইসরাত জাহান জুঁই।

আরো পড়ুন: ঈদে বিটিভির বিশেষ আড্ডায় ববিতা

অনুষ্ঠান সূচি অনুযায়ী, ঈদের প্রথম দিন মঞ্চে গান পরিবেশন করবেন আঁখি আলমগীর এবং ঈদের চতুর্থ দিনে পারফর্ম করবেন তাসনিম আনিকা। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন আইনুন পুতুল, তাসনুভা মোহনা, তমা রসিদ ও আসিন জাহান।

অনুষ্ঠান প্রসঙ্গে আঁখি আলমগীর বলেন, ‘বৈশাখী আমার পরিবারের মতো। ঈদের বিশেষ আয়োজনে অংশ নিতে পেরে খুব ভালো লাগছে। দর্শকরা আমার গান উপভোগ করলে সেটাই হবে সবচেয়ে বড় আনন্দ।’

অন্যদিকে তাসনিম আনিকা জানান, ‘বৈশাখী টেলিভিশনে এবারই প্রথম পারফর্ম করছি। নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি, বাকিটা দর্শকদের ওপর নির্ভর করছে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জিন্নাহর ছবি ভাঙচুরে তৈয়বের সঙ্গে ছিলো ছাত্রলীগের নেতা

জিন্নাহর ছবি ভাঙচুরে তৈয়বের সঙ্গে ছিলো ছাত্রলীগের নেতা

কুমিল্লায় জমি নিয়ে বিরোধে ফুপু-ভাতিজাকে কুপিয়ে হত্যা

কুমিল্লায় জমি নিয়ে বিরোধে ফুপু-ভাতিজাকে কুপিয়ে হত্যা

ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে নিহত ৬

ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে নিহত ৬

১১তলা থেকে পড়ে গুরুতর আহত সেই শিক্ষার্থী অমিতের মৃত্যু

১১তলা থেকে পড়ে গুরুতর আহত সেই শিক্ষার্থী অমিতের মৃত্যু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App