×

গান

বাতিলের গুঞ্জন উড়িয়ে ঢাকায় আতিফ আসলাম, কবে হবে কনসার্ট ?

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ১০:৩০ এএম

বাতিলের গুঞ্জন উড়িয়ে ঢাকায় আতিফ আসলাম, কবে হবে কনসার্ট ?

ছবি: সংগৃহীত

দীর্ঘদিনের অপেক্ষার পালা শেষে রাজধানী ঢাকা পৌঁছেছেন দক্ষিণ এশিয়ার জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম।

বুধবার (২২ জুলাই) দিবাগত রাতে ঢাকায় পৌঁছান পাকিস্তানের জনপ্রিয় এই গায়ক। আগামী ২৪ জুলাই রাজধানীর মাদানী এভিনিউতে অনুষ্ঠিত হবে ‘মেইন স্টেজ শো ফিচারিং আতিফ আসলাম’।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে কনসার্টটি বাতিলের গুঞ্জন ছড়িয়েছে। তবে আয়োজকদের পক্ষ থেকে কনসার্টটি বাতিলের গুঞ্জনকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়েছেন।

আরো পড়ুন: বিক্ষোভে গিয়ে আটক ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান 

আয়োজকরা নিশ্চিত করেছেন, নির্ধারিত সময়সূচি অনুযায়ী ২৪ জুলাই রাতেই অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত এই সংগীত আয়োজন।

তাদের প্রত্যাশা, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজারো দর্শকের উপস্থিতিতে কনসার্টটি এ বছরের অন্যতম বড় সংগীত আয়োজন হিসেবে পরিণত হবে।

উল্লেখ্য, দক্ষিণ এশিয়ার অন্যতম জনপ্রিয় শিল্পী আতিফ আসলাম পাকিস্তানের পাশাপাশি ভারত ও বাংলাদেশেও ব্যাপক জনপ্রিয়। বলিউডের অসংখ্য সুপারহিট গানে কণ্ঠ দিয়ে তিনি উপমহাদেশজুড়ে কোটি কোটি সংগীতপ্রেমীর হৃদয়ে জায়গা করে নিয়েছেন। এবার সেই জনপ্রিয় শিল্পীকে সরাসরি মঞ্চে দেখার সুযোগ পাচ্ছেন বাংলাদেশের ভক্তরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App