×

ময়মনসিংহ

সখীপুরে ইয়াবা ব্যবসায়ী গ্রেপ্তার

Icon

আহমেদ সাজু, (সখীপুর) টাঙ্গাইল

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৪, ০৭:০৬ পিএম

সখীপুরে ইয়াবা ব্যবসায়ী গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের সখীপুর উপজেলা রোডে খান মার্কেটের সামনে ফুটপাতে বীজের দোকানে অভিনব কায়দায় ইয়াবা বিক্রির অপরাধে এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৮অক্টোবর) বিকেল ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সখীপুর থানার অফিসার ইনচার্জ মো. জাকির হোসেনের নির্দেশে পুলিশের টহলদলের অভিযানে ২০ পিচ ইয়াবাসহ একজনকে আটক করে। 

ইয়াবা ব্যবসায়ী গজারিয়া ইউনিয়নের কীর্তনখোলা গ্রামের ৮ নম্বর ওয়ার্ডের মো. নজরুল ইসলামের ছেলে মো. ছানোয়ার হোসেন (৪২)। ঘটনার বিবরণে পুলিশ সূত্রে জানা যায়, ছানোয়ার বীজ ব্যবসার আড়ালে দীর্ঘদিন যাবত ইয়াবা ব্যবসা করে আসছিল। ঘটনার দিন মুলা বীজের ভেতরে ইয়াবা খোলা প্যাকেটে ভরে বিক্রি করছিল। 

এ বিষয়ে সহকারী পুলিশ সুপার (সখীপুর সার্কেল) মো.শরীফুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃত আসামিকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে। মাদক নির্মূলে এইরকম অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

আরো পড়ুন: ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ২০ টাকায়!

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেফতার

ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেফতার

রোহিঙ্গা ক্যাম্পে ৩২৭ রাউন্ড গুলিসহ নারী আটক

রোহিঙ্গা ক্যাম্পে ৩২৭ রাউন্ড গুলিসহ নারী আটক

সংবাদপত্রের সম্পাদকদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময়

সংবাদপত্রের সম্পাদকদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময়

শর্ত পূরণ হলেই ভারতের সঙ্গে নতুন সম্পর্ক : নাহিদ ইসলাম

শর্ত পূরণ হলেই ভারতের সঙ্গে নতুন সম্পর্ক : নাহিদ ইসলাম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App