×

ময়মনসিংহ

সাবেক মেয়র শশধর সেন গ্রেপ্তার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৪, ১১:০২ পিএম

সাবেক মেয়র শশধর সেন গ্রেপ্তার

ফুলপুর পৌরসভার সদ্য সাবেক মেয়র শশধর সেনকে গ্রেপ্তার। ছবি: সংগৃহীত

ময়মনসিংহের ফুলপুর পৌরসভার সাবেক মেয়র শশধর সেনকে গ্রেপ্তার করা হয়েছে। যৌথ বাহিনীর একটি দল নগরের সানকিপাড়া এলাকা থেকে শনিবার (২ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে তাকে গ্রেপ্তার করে। রবিবার (৩ নভেম্বর) দুপুরে বিস্ফোরক মামলায় শশধর সেনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম খান বলেন, ফুলপুর থানায় হওয়া বিস্ফোরক আইনের একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। রবিবার দুপুরে তাকে আদালতের সোপর্দ করা হলে তাকে কারাগারে পাঠানো হয়।

আরো পড়ুন: অন্তর্বর্তী সরকার নিয়ে আ.লীগ নেতার বিস্ফোরক মন্তব্য ভাইরাল, সারাদেশে তোলপাড়

শশধর সেন ফুলপুর উপজেলা যুবলীগের সাবেক সভাপতি। গত ৫ আগস্ট সরকার পতনের পর স্থানীয় সরকার বিভাগের উপসচিব মাহবুব আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে দেশের ৩২৩টি পৌরসভার সঙ্গে ফুলপুর পৌরসভার মেয়রও অপসারিত হন।

২০২১ সালে অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রতীক নিয়ে প্রথম পৌর মেয়র হয়েছিলেন শশধর সেন। ৫ আগস্টের পর থেকে আত্মগোপনে ছিলেন শশধর সেন। এলাকায় না গেলেও ময়মনসিংহ নগরের সানকিপাড়া এলাকার একটি বাসায় অবস্থান করছিলেন। 

পুলিশ জানিয়েছে, তার অবস্থানের খবর পেয়ে গ্রেপ্তার করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সিরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত অন্তত ৩৫

সিরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত অন্তত ৩৫

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

আন্দোলন প্রত্যাহার করল ককরোচ জনতা পার্টি

আন্দোলন প্রত্যাহার করল ককরোচ জনতা পার্টি

ইরান যুদ্ধের প্রভাবে তেলের বাজারে ঝুঁকি, কঠিন সময়ের ইঙ্গিত

ইরান যুদ্ধের প্রভাবে তেলের বাজারে ঝুঁকি, কঠিন সময়ের ইঙ্গিত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App