×

ময়মনসিংহ

বোনকে হত্যার অভিযোগে বড় ভাই গ্রেপ্তার

Icon

খোরশেদ আলম, শেরপুর থেকে

প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৫, ১০:১২ পিএম

বোনকে হত্যার অভিযোগে বড় ভাই গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

শেরপুরে ছোট বোনকে হত্যার অভিযোগে জাহাঙ্গীর আলম জনি (৩০) নামে বড় ভাইকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শুক্রবার (১০ জানুয়ারি) রাতে শেরপুর সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের তারাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। জাহাঙ্গীর আলম ওই গ্রামের রেজাউল করিম বাবুলের ছেলে। 

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, পারিবারিক কলহের জের ধরে শুক্রবার রাতে জাহাঙ্গীর আলম মানসিক ভারসাম্যহীন তার ছোট বোন জ্যোতিকে (২৭) পিটিয়ে গুরুতর আহত করে। 

আরো পড়ুন: চাকরির পরীক্ষা: প্রক্সি দিতে এসে আটক ৪

শনিবার (১১ জানুয়ারি) সকালে আহত জ্যোতিকে শেরপুর সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। খবর পেয়ে পুলিশ জ্যোতির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। ছোট বোন জ্যোতি হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ জাহাঙ্গীর আলমকে আটক করেছে। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জুবাইদুল আলম বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App