×

ময়মনসিংহ

ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার পর শাটার বন্ধ করে যায় দুর্বৃত্তরা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪২ এএম

ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার পর শাটার বন্ধ করে যায় দুর্বৃত্তরা

সুসেন চন্দ্র সরকার। ছবি: সংগৃহীত

ময়মনসিংহের ত্রিশালে চাল ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তাকে দোকানের মধ্যেই হত্যার পর ফেলে রেখে শাটার বন্ধ করে চলে যায় হত্যাকারীরা।

সোমবার রাত ১১টার দিকে উপজেলার বগার বাজার চৌরাস্তায় এই হত্যার ঘটনা ঘটে। ত্রিশাল থানার ওসি মুহাম্মদ ফিরোজ হোসেন এ তথ্য জানিয়েছেন।

নিহত সুসেন চন্দ্র সরকার (৬২) বগার বাজার চৌরাস্তায় ‘মেসার্স ভাই ভাই এন্টারপ্রাইজের’ মালিক ও উপজেলার সাউথকান্দা গ্রামের বাসিন্দা।

এ সময় তার দোকান থেকে কয়েক লাখ টাকা লুট করা হয়েছে। নিহত ব্যক্তির মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।

নিহত ব্যক্তির পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাত ১১টার দিকে দুর্বৃত্তরা দোকানের ভেতরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে সুসেন চন্দ্র সরকারের মাথায় কুপিয়ে গুরুতর জখম করে। পরে তাকে দোকানের ভেতর ফেলে রেখে শাটার বন্ধ করে পালিয়ে যায়। একপর্যায়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজির পর দোকানের শাটার খুলে তাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। পরে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের ছেলে সুজন সরকার বলেন, আমাদের চালের ব্যবসা দীর্ঘদিনের। আমাদের সঙ্গে কারো কোনো শত্রুতা ছিল না। বাবাকে নির্মমভাবে হত্যার পর দোকান থেকে কয়েক লাখ টাকা নিয়ে গেছে দুর্বৃত্তরা।

বাবার হত্যাকারীদের দ্রুত চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও করেন তিনি।

ওসি ফিরোজ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ব্যাপারে সকল ধরনের আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সামিটের টার্মিনাল চালু, কমবে গ্যাস সংকট

সামিটের টার্মিনাল চালু, কমবে গ্যাস সংকট

প্রাইভেট পড়ালে শিক্ষকদের এমপিও বন্ধ

প্রাইভেট পড়ালে শিক্ষকদের এমপিও বন্ধ

গ্যাস-বিদ্যুৎ সংকট নিয়ে সংসদের বিশেষ অধিবেশন চায় জামায়াত

রাষ্ট্রপতিকে চিঠি গ্যাস-বিদ্যুৎ সংকট নিয়ে সংসদের বিশেষ অধিবেশন চায় জামায়াত

৪৪ সরকারি কারখানা বেসরকারি খাতে, জনগণের লাভ কতটা?

৪৪ সরকারি কারখানা বেসরকারি খাতে, জনগণের লাভ কতটা?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App