×

ময়মনসিংহ

ময়মনসিংহে সেনাবাহিনীর ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষ, নিহত ২

Icon

ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৪৬ পিএম

ময়মনসিংহে সেনাবাহিনীর ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষ, নিহত ২

ছবি: সংগৃহীত

ময়মনসিংহের ফুলপুরে সেনাবাহিনীর মালবাহী ট্রাকের সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষে সেনাবাহিনীর সার্জেন্টসহ ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে আরও ১০ জন।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১১টার দিকে ফুলপুর পৌর শহরের বালিয়া মোড় এলাকায় কাকলী রাইস মিলের সামনে এই ঘটনা ঘটনা। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম ও পরিচয় জানা যায়নি। 

ময়মনসিংহ অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. আব্দুল্লাহ আল মামুন এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সেনাবাহিনীর ময়মনসিংহগামী একটি ট্রাকের সঙ্গে শেরপুরগামী একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। এতে অন্তত ১০ জন আহত হয়েছে। 

তিনি আরও বলেন, সেনাবাহিনীর এক সার্জেন্ট অফিসারকে গুরুতর আহত অবস্থায় করে ময়মনসিংহ মেডিকেলে আনার পথে অবস্থা খারাপ হলে তারাকান্দা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে সেখানেই তিনি মারা যান। এ ঘটনায় আরও একজন মারা গেছে। তবে তাদের নাম ও পরিচয় এখনো জানা যায়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মাগুরায় মদপানের পর অসুস্থ দুই যুবকের মৃত্যু

মাগুরায় মদপানের পর অসুস্থ দুই যুবকের মৃত্যু

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App