×

ময়মনসিংহ

ট্রাক্টরের সঙ্গে সিএনজির সংঘর্ষে শিশু নিহত, আহত-৩

Icon

জামালপুর প্রতিনিধি

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৪৮ পিএম

ট্রাক্টরের সঙ্গে সিএনজির সংঘর্ষে শিশু নিহত, আহত-৩

ছবি: কাগজ প্রতিবেদক

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ট্রাক্টরের সঙ্গে সিএনজির সংঘর্ষে এক শিশু নিহত হয়েছে। এই ঘটনায় অন্তত তিনজন আহত হয়েছেন।

আজ (২৪ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে মাদারগঞ্জ-জামালপুর আঞ্চলিক মহাসড়কের ফায়ার সার্ভিস মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ঘটনার পর ট্রাক্টর চালককে আটক করা হয়েছে। তবে সিএনজিচালক পলাতক রয়েছেন।

নিহত শিশু জাহিল মেলান্দহ উপজেলার চরবানী পাকুরিয়া ইউনিয়নের চরপাড়া এলাকার বাসিন্দা এবং সোনালী ব্যাংক বালিজুড়ী শাখার প্রিন্সিপাল অফিসার মামুনের ছেলে। বর্তমানে তাদের পরিবার জামালপুর সদরের মনিরাজপুর এলাকায় বসবাস করছে।

আহতরা হলেন- শিশুটির মা বিথী, জুনাইল এলাকার সামিরা ও সেলিনা। তারা মাদারগঞ্জের তেঘরিয়া এলাকায় খুশি নামের এক আত্মীয়ের মৃত্যু সংবাদে ওই বাড়িতে যাচ্ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানান- ফায়ার সার্ভিস মোড়ে একটি ট্রাক্টর সড়কে ওঠার সময় জামালপুর থেকে ছেড়ে আসা একটি সিএনজি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই শিশু জাহিনের মৃত্যু হয়। আহতদের মধ্যে দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হয়েছে। অপর একজনকে জামালপুর জেনারেল হাসপাতাল-এ পাঠানো হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।

এ ঘটনায় ট্রাক্টরসহ চালককে আটক করা হয়েছে। সিএনজিটি জব্দ করা হলেও পালিয়ে গেছে এর চালক। এসব বিষয়ে মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার সাকের আহম্মেদ জানান- বিষয়টি নিয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।



সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাগরপথে মালয়েশিয়া পাচারের চেষ্টা, টেকনাফে উদ্ধার ৫

সাগরপথে মালয়েশিয়া পাচারের চেষ্টা, টেকনাফে উদ্ধার ৫

হামের টিকা না কিনে বরাদ্দের টাকা কোথায় ব্যয় করেছে অন্তর্বর্তী সরকার

সংসদে প্রশ্ন হামের টিকা না কিনে বরাদ্দের টাকা কোথায় ব্যয় করেছে অন্তর্বর্তী সরকার

বাস্তবায়ন সম্ভব নয় দেখে ফ্যামিলি কার্ড নিয়ে আর আলোচনা নেই

সারজিস আলম বাস্তবায়ন সম্ভব নয় দেখে ফ্যামিলি কার্ড নিয়ে আর আলোচনা নেই

মেঘনায় সরকারি খাসজমিতে অবৈধ স্থাপনা, উচ্ছেদ অভিযান

মেঘনায় সরকারি খাসজমিতে অবৈধ স্থাপনা, উচ্ছেদ অভিযান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App