×

ময়মনসিংহ

ফুলবাড়িয়ায় ফ্যামিলি কার্ডের বুকিং নেয়া হচ্ছে ১০০ টাকায়

Icon

হাফিজুল ইসলাম স্বপন, ফুলবাড়িয়া (ময়মনসিংহ) থেকে

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩৬ পিএম

ফুলবাড়িয়ায় ফ্যামিলি কার্ডের বুকিং নেয়া হচ্ছে ১০০ টাকায়

ছবি: সংগৃহীত

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় উপজেলায় সরকারি  নির্দেশনা না থাকলেও ফ্যামিলি কার্ডের আবেদনের নামে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে আছিম পাটুলি ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্টদের বিরুদ্ধে। আবেদনের জন্য নেয়া হচ্ছে ১০০ টাকা করে। এ খবর শুনে নিন্মবিত্ত নারীরা লম্বা লাইনে ভিড় জমিয়েছেন ইউনিয়ন পরিষদটিতে।

গত  বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারী) দুপুরে পরিষদ প্রাঙ্গনে দেখা যায়, ১২ নং আছিম পাটুলি ইউনিয়নে ফ্যামিলি কার্ডের আবেদনের খবর শুনে নারীরা লম্বা ভিড় জমিয়েছেন ইউনিয়ন পরিষদ চত্বরে । উদ্যোক্তার রুমের সামনে সারি বদ্ধভাবে দাঁড়িয়ে থাকা নারীদের কারো হাতে ছবি আবার কারো হাতে টাকা। পরিষদের উদ্যোক্তা ইউনিয়নের ফ্যামিলি কার্ড করতে আসা নারীদের কাছ থেকে ফ্যামিলি কার্ডের আবেদন ফরম ফ্রি বাবদ নিচ্ছেন ১০০ টাকা। কোন  প্রকার রসিদ ছাড়াই আবেদনের নামে টাকা নিচ্ছেন সংশ্লিষ্টরা। আবেদন করতে আসা বাশদী গ্রামের রুবি আকতার জানান, সকালে জানানো হয়েছে ফ্যামিলি কার্ডে আবেদন শুরু হয়েছে তাই ১০০ টাকা নিয়ে আবেদন করতে আসছি, চেয়ারম্যানের ভাতিজা টাকা জমা নিয়েছেন, কিন্তু কোন ফরম  বা রশিদ দেয়নি। 

আছিম পাটুলি ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান ইমরুল কায়েস বলেন, ফ্যামিলি কার্ডের আবেদন কম্পিউটারে যদি নেয়, যে কেউ আবেদন করতেই পারে, কম্পিউটার ম্যান আবেদন করতে  ১০০ টাকা ফ্রি নিতেই পারে। তবে ফ্যামিলি কার্ড সংক্রান্তে তিনি কোন চিঠি এখনও আমরা পায়নি। আবেদন নেওয়ার  জন্য কাউকে নির্দেশও দেওয়া হয়নি। 

উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোজাম্মেল হক জানান, এ বিষয়ে আমরা এখন পর্যন্ত কোন চিঠি পাইনি। নির্দেশনা ছাড়া ইউনিয়ন পরিষদে আগাম আবেদন করা  বা নেওয়া কোনভাবেই উচিৎ নয়।   

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আরিফুল ইসলাম বলেন, ফ্যমিলি কার্ডের আবেদন করার বিষয়ে শুনেছি, এ বিষয়ে আমরা ব্যবস্থা নিবো।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App