×

ময়মনসিংহ

গৌরীপুরে ৬ হাজার পিস ইয়াবাসহ নারী গ্রেফতার

Icon

ইকবাল হোসেন জুয়েল, গৌরীপুর (ময়মনসিংহ) থেকে

প্রকাশ: ০৬ মার্চ ২০২৬, ০২:৪৬ পিএম

গৌরীপুরে ৬ হাজার পিস ইয়াবাসহ নারী গ্রেফতার

ছবি: কাগজ প্রতিবেদক

ময়মনসিংহের গৌরীপুর ৬ হাজার পিস ইয়াবা সহ নাছিমা আক্তার কণা (৩৬) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে গৌরীপুর পৌর শহরের স্টেশন রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত নারী মাদককারবারী গৌরীপুর পৌর শহরের নতুন বাজার বাড়িওয়ালাপাড়া মহল্লার মৃত আব্দুল আজিজের মেয়ে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, নাছিমা আক্তার কণা একজন মাদককারবারি। ময়মনসিংহ সদর থানায় তার বিরুদ্ধে দুটি মাদকের মামলা রয়েছে। এর আগে একবার ১২ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার হয়েছিলেন। বৃহস্পতিবার রাতে গৌরীপুর পৌর শহরের স্টেশন এলাকায় সুজিত স্টোরের পাশে অভিযান চালিয়ে পুলিশ নাছিমা আক্তার কণাকে গ্রেফতার করে পুলিশ। এসময় তার সাথে থাকা একটি ব্যাগ তল্লাশি করে ৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এই ঘটনায় পুলিশ বাদী হয়ে রাতেই গ্রেফতারকৃত নাছিমা আক্তারের বিরুদ্ধে গৌরীপুর থানায় মাদক মামলা দায়ের করে।

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুল হাসান বলেন, নাছিমা আক্তার একজন মাদক ব্যবসায়ী। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ৬ হাজার পিস ইয়াবা সহ তাকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় পুলিশ বাদীয় হয়ে মামলা দায়ের করেছে। শুক্রবার তাকে আদালতে প্রেরণ করা হবে।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App