×

ময়মনসিংহ

কিশোরগঞ্জে নারীকে বিবস্ত্র করে ভিডিও ছড়ানোর অভিযোগ

Icon

হারিছ আহমেদ, কিশোরগঞ্জ থেকে

প্রকাশ: ০৮ মার্চ ২০২৬, ০৩:১৩ পিএম

কিশোরগঞ্জে নারীকে বিবস্ত্র করে ভিডিও ছড়ানোর অভিযোগ

ছবি: কাগজ প্রতিবেদক

কিশোরগঞ্জে এক বিএনপি নেতার স্ত্রীকে বাড়ির সামনে থেকে তুলে নিয়ে বিবস্ত্র করে ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে চোর আখ্যা দিয়ে ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে শহরের গাইটাল ব্যাংক কলোনি এলাকার মো. সোহেল (৪৫) ও মো. হিমেল (৩৫) সহ অজ্ঞাতনামা আরও কয়েকজনকে বিরুদ্ধে। একই সঙ্গে মবসৃষ্টি করে ওই নেতার কাছ থেকে ৫০ হাজার টাকা মুক্তিপণ আদায়েরও অভিযোগের সত্যতা পাওয়া গেছে। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

শনিবার (৭ মার্চ) ভুক্তভোগীর স্বামী মো. রুবেল মিয়া কিশোরগঞ্জ সদর মডেল থানায় মামলাটি দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, কিশোরগঞ্জ পৌর বিএনপির ১ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মো. রুবেল মিয়ার স্ত্রী মোছা. লুৎফা (৩০) গত ৩ মার্চ রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে বাড়ি থেকে বের হয়ে স্থানীয় এক আত্মীয়ের বাড়ির সামনে গেলে একদল ব্যক্তি তাকে ঘিরে ধরে। 

অভিযোগে বলা হয়েছে, পূর্বপরিকল্পিতভাবে জড়ো হওয়া কয়েকজন তাকে জোরপূর্বক একটি নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে তাকে মারধর করা হয় এবং তার গলায় থাকা প্রায় ৮ আনা ওজনের স্বর্ণের চেইন ও কানে থাকা প্রায় ৪ আনা ওজনের স্বর্ণের দুল ছিনিয়ে নেওয়া হয়। ছিনতাইকৃত স্বর্ণালঙ্কারের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৬০ হাজার টাকা বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ সময় অভিযুক্তদের একজন ভুক্তভোগীর পরনের কাপড় ছিঁড়ে তাকে শ্লীলতাহানির চেষ্টা করে বলেও অভিযোগ করা হয়েছে। একই সঙ্গে তাকে বিবস্ত্র অবস্থায় ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে বলেও দাবি করেছেন স্বজনরা।

ঘটনার খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় ঘটনাস্থলে গিয়ে স্ত্রীকে উদ্ধার করেন মো. রুবেল মিয়া। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং বিষয়টি রাজনৈতিক অঙ্গনেও আলোচনা তৈরি করেছে।

অভিযুক্ত সোহেল মিয়া বলেন, আমার স্ত্রী বাড়ির পেছনের অংশে রান্না করছিলেন। তখন রুবেলের স্ত্রী আমার স্ত্রীর ঘাড়ে স্বজোড়ে আঘাত করে গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে যায়। পরবর্তীতে তিনি আবার এসে আমার স্ত্রীর চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে পালানোর চেষ্টা করেন, কিন্তু আমরা তাকে আটক করি। ওই সময় যা ঘটেছিল, তার ভিডিও আপনারা দেখেছেন। আমি মিথ্যা বলছি না

এ বিষয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ভূঞা জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই ঘটনার পর স্থানীয়ভাবে নারীর নিরাপত্তা, সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার ও এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। সচেতন মহল বলছেন, দ্রুত তদন্ত ও দোষীদের শাস্তির মাধ্যমে বিষয়টির সুষ্ঠু সমাধান হওয়া জরুরি। তদন্তের অগ্রগতি ও প্রকৃত ঘটনা উদঘাটনের দিকে এখন সবার নজর।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App