×

ময়মনসিংহ

নিখোঁজের পর প্রতিবেশীর চুলায় মিললো শিশুর লাশ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ মার্চ ২০২৬, ০৩:২৪ পিএম

নিখোঁজের পর প্রতিবেশীর চুলায় মিললো শিশুর লাশ

ছবি: সংগৃহীত

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বাড়ির পাশে প্রতিবেশীর চুলা মরিয়ম আক্তার (৪) নামে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সন্ধ্যায় উপজেলার সরিষা ইউনিয়নের মারুয়াখালী গ্রামে এ ঘটনা ঘটে।

শিশু মরিয়ম আক্তার একই গ্রামের মিজানুর রহমান ও রিমা আক্তার দম্পতির একমাত্র মেয়ে। পবিত্র ঈদুল ফিতরের আগে কলিজার টুকরো একমাত্র মেয়েকে হারিয়ে শোকে পাথর হয়ে গেছেন বাবা-মা।

এ ঘটনায় স্থানীয়রা ইয়াছিন মিয়া (১৬) নামে একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ইয়াছিনের বাবা সাদ্দাম মিয়াকেও (৩৮) হেফাজতে নেয়।

নিহত শিশুর পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুর ১টার দিকে নিজ বাড়ি থেকে হঠাৎ নিখোঁজ হয় শিশু মরিয়ম। পরিবারের সদস্যরা সম্ভাব্য সব স্থানে সন্ধান চালালেও তাকে খুঁজে পাননি। পরবর্তীতে একই দিন ইফতারের ঠিক আগে বাড়ির পাশের একটি মাটির চুলার ভেতর থেকে মরিয়মের নিথর দেহ উদ্ধার করা হয়।

এই নৃশংস হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও উৎকণ্ঠার সৃষ্টি হয়। এমন অমানবিক ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। ঘটনার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করে দোষীদের দ্রুত শনাক্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন বিক্ষুব্ধ এলাকাবাসী।

মরিয়মের মামা হাবিবুর রহমান বলেন, ‘আমার ভাগনির জন্য ঈদের নতুন জামা-কাপড় কিনেছিলেন তার বাবা-মা। আমিও আজ নতুন জামা কিনতে মার্কেটে গিয়েছিলাম। এমন সময় খবর আসে মরিয়মকে খুঁজে পাওয়া যাচ্ছে না। মরিয়মের গলায় একটি রূপার চেইন ছিলো।’

তিনি আরো বলেন, ‘সেই চেইন ছিনতাই করে নেওয়ার সময় চিৎকার শুরু করে মরিয়ম। ধারণা করা হচ্ছে এসময় তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। পরে ঘটনাটি গোপন করতে লাশ চুলার ভেতরে লুকিয়ে রাখা হয়। আমরা নিষ্পাপ শিশু হত্যার বিচার চাই।বৃহস্পতিবার দুপুর ১টার দিকে নিজ বাড়ি থেকে হঠাৎ নিখোঁজ হয় শিশু মরিয়ম। পরিবারের সদস্যরা সম্ভাব্য সব স্থানে সন্ধান চালালেও তাকে খুঁজে পাননি। পরবর্তীতে একই দিন ইফতারের ঠিক আগে বাড়ির পাশের একটি মাটির চুলার ভেতর থেকে মরিয়মের নিথর দেহ উদ্ধার করা হয়।

এই নৃশংস হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও উৎকণ্ঠার সৃষ্টি হয়। এমন অমানবিক ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। ঘটনার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করে দোষীদের দ্রুত শনাক্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন বিক্ষুব্ধ এলাকাবাসী।’

এ ব্যাপারে ঈশ্বরগঞ্জ থানার ওসি রবিউল আজম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে শিশু মরিয়মের নিথর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে আজ দুপুরে পরিবারের কাছে লাশ বুঝিয়ে দেওয়া হবে। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন।’ 

তিনি আরো বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শিশুটির গলায় থাকা রূপার চেইন ছিনতাইয়ের ঘটনা থেকে এমন কাণ্ড ঘটে থাকতে পারে। এ ঘটনায় ইয়াছিন মিয়া এবং তার বাবাকে পুলিশ হেফাজতে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’ 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App